চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে রাজ্য নির্বাচনে এএফডি দলের জয়ে জাতীয় নির্বাচনে প্রভাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
জনপ্রিয় ব্যক্তিরা একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রথমবারের মতো রাজ্য নির্বাচনে জয়লাভ করেছে কট্টর ডানপন্থী বলে বিবেচিত দল এএফডি। আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন জোট সরকারের জন্য এই ফলাফল একটি বড় আঘাত।

জার্মানির রাজ্য থুরিঙ্গিয়া ও স্যাক্সনিতে ভোট গণনার ফল প্রকাশের পর দেখা গেছে, এএফডি, থুরিঙ্গিয়ায় ৩২ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে এবং এর মাধ্যমে তারা প্রায় ১০ শতাংশ ভোটে এগিয়ে আছে।

চ্যান্সেলর ওলাফ শোলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ৬ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে। এটি একটি রাজ্য নির্বাচনে দলটির জন্য রেকর্ড সর্বনিম্ন ভোট বলে জানা গেছে। জার্মানির ১৬টি রাজ্যের মাত্র ২ রাজ্যে ১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ভোট পড়ে প্রায় ৫০ লাখ।

এখন প্রশ্ন উঠেছে, রাজ্য নির্বাচনে হতাশাজনক ফলাফল হলে ক্ষমতাসীন এসপিডি, পরিবেশবান্ধব সবুজ এবং ব্যবসাবান্ধব এফডিপি দলের জোটের কী হবে? ইতোমধ্যে দলগুলোর মধ্য থেকে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর এবং অবস্থান মজবুত করার ডাক এসেছে।

এই জোটের মধ্যে ২০২৫ সালের বাজেট নিয়ে বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এটাও দেখার বিষয় রয়েছে যে জোট সরকার সম্প্রতি অভিবাসন নীতি আরও কড়া করার যে ঘোষণা দিয়েছে তা বাস্তবে রূপ দিতে পারে কিনা। কারণ এসপিডির বামপন্থী এবং সবুজ দলের কিছু নেতা এই উদ্যোগে সায় দেননি৷।

এদিকে বর্তমানে বিরোধী দলে থাকা খ্রিষ্টীয় গণতন্ত্র দল সিডিইউ এবং তাদের আঞ্চলিক মিত্র সিএসইউ আগামী নির্বাচনকে ঘিরে সরকারের উপর কড়া অভিবাসন নীতি বাস্তবায়েন চাপ দিচ্ছে৷ শুধু তাই নয়, এই নীতি আরও কড়া করার পক্ষে অবস্থান তাদের।

রোববার সন্ধ্যায় ফল প্রকাশের পরই এএফডি-র নেতা টিনো কুপালা বলেছেন, একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে। ভোটদাতারা নীতির পরিবর্তন চাইছে। তারা আমাদেরকে টুরিঙ্গিয়াতে শাসন করার রায় দিয়েছে।

এএফডি’র কো-লিডার অ্যালিসও বলেছেন, টুরিঙ্গিয়া এবং স্যাক্সনি দুই রাজ্যর মানুষই তার দলকে শাসন করার খুবই স্পষ্ট রায় দিয়েছে।

দুই রাজ্যে এএফডি যদি সরকারে যেতে নাও পারে তারপরও তাদের যথেষ্ট প্রভাব থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই রাজ্যেই যে সব সিদ্ধান্ত দুই তৃতীয়াংশ ভোটে নিতে হবে, সেগুলো প্রভাবিত করার ক্ষমতা দলটির থাকবে।

সবচেয়ে শক্তিশালী দল হিসাবে এএফডি রাজ্যের পার্লামেন্টে প্রেসিডেন্ট নিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এ পদের ক্ষমতা অনেক বেশি। প্রেসিডেন্টই রাজ্যের প্রশাসনিক প্রধান নিয়োগ করেন এবং তাকে বরখাস্তও করতে পারেন।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Tags: এএফডিজার্মানডয়চে ভেলেরাজ্য নির্বাচন
Previous Post

জানা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিনক্ষণ

Next Post

নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার অর্থ দেবেন মিরাজ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ মাঠে হাসিমুখে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার অর্থ দেবেন মিরাজ

বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের মারধর ঘটনা, ছাত্ররা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের হলে জিনিসপত্র নিতে এসে মারধরের শিকার ছাত্রলীগ কর্মী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT