চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলডিপি থেকে পদত্যাগ করলেন চৌধুরী হাসান সারওয়ার্দী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চৌধুরী হাসান সারওয়ার্দী বক্তৃতা দিচ্ছেন, বহিষ্কারাদেশের প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

-চৌধুরী হাসান সারওয়ার্দী

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে পদত্যাগ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি দলটির প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র জমা দেন। 

পদত্যাগের আগে, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ২০ ডিসেম্বর জানিয়েছিলেন, বিএনপি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তিকর মন্তব্য’ দেওয়ার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই মন্তব্য এলডিপির কোনো দলীয় সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয় এবং এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

তবে নিজের প্রতিবাদের বিষয়ে চৌধুরী হাসান সারওয়ার্দী দাবি করেন, তিনি নিজে কোনো ফেসবুক স্ট্যাটাস দেননি। তিনি কেবল প্রেসিডিয়ামের অন্য সদস্য ড. নিয়াজুল বশিরের একটি স্ট্যাটাসে মন্তব্য করেছিলেন।

তিনি বলেন, নিজের মত প্রকাশ করা তার সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। ওই মন্তব্যে এলডিপির আদর্শ বা নীতির বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না। তিনি শুধু বলেছেন, বিএনপির সঙ্গে এলডিপির আনুষ্ঠানিক কোনো জোট বা লিখিত চুক্তি নেই।

চৌধুরী হাসান সারওয়ার্দী অভিযোগ করেন, এলডিপির গঠনতন্ত্রের ৬.৩ ধারার আলোকে প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের লিখিত সিদ্ধান্ত ছাড়া কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু তাকে বা অন্য প্রেসিডিয়াম সদস্যদের এ বিষয়ে জানানো হয়নি এবং কোনো বৈঠকও হয়নি।

তিনি মহাসচিবের একক সিদ্ধান্তে এই সাময়িক বহিষ্কারাদেশকে অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী হিসেবে নিন্দা জানিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, এ ধরনের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। লিখিত আদেশ না পাওয়ায় তিনি আইনগত পদক্ষেপের অধিকার সংরক্ষণ করছেন।

তিনি আরও উল্লেখ করেন, যে সংগঠনের মহাসচিব অন্য একটি রাজনৈতিক দলের জন্য সর্বদা নিয়োজিত থাকেন সেই সংগঠন একটি অনিরাপদ আশ্রমে পরিণত হবে।

চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, রাজনীতিতে সম্মান, মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি দলের সদস্য ও সাধারণ জনগণের সহানুভূতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags: Bangladesh politicsLiberal Democratic Partyparty constitutionগণতান্ত্রিক অধিকারচৌধুরী হাসান সারওয়ার্দী গ্রেপ্তারপ্রেসিডিয়াম সদস্যবাংলাদেশের রাজনীতিলিবারেল ডেমোক্রেটিক পার্টি
Previous Post

জিয়াউল আহসানের শতাধিক গুম-খুনের মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ জানুয়ারী

Next Post

১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

Next Post
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংবাদ সম্মেলনে নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রঙিন পতাকা ও মানুষজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রানওয়েতে বসেই পরীক্ষা দিলো ৮ হাজার চাকরিপ্রার্থী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT