চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানওয়েতে বসেই পরীক্ষা দিলো ৮ হাজার চাকরিপ্রার্থী!

পান্না আক্তার by পান্না আক্তার
3:07 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
in আন্তর্জাতিক, ভিডিও নিউজ, মাল্টিমিডিয়া
A A

খোলা আকাশ, হতে খাতা আর কলম নিয়ে পরীক্ষা দিচ্ছে ৮ হাজার সরকারি চাকরির প্রার্থী। এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল। বলছি ভারতের ওড়িশা রাজ্যের কথা। গত ১৬ ডিসেম্বর ওড়িশার সম্বলপুর জেলায়ঘটনাটি ঘটে।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যম এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ওড়িশা রাজ্যে পুলিশের অধীনে ‘হোমগার্ড’ পদে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। মাত্র ১৮৭টি শূন্যপদের জন্য প্রায় ৮ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিতে উপস্থিত হন।

এতো বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য কোনো হল বা শিক্ষাপ্রতিষ্ঠানে বসার ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ স্থানীয় একটি এয়ারস্ট্রিপ বা ছোট বিমানের রানওয়েতে সারি বেঁধে বসিয়ে পরীক্ষা নেয়।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভারতজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, এটি দেশে ক্রমবর্ধমান বেকারত্ব ও কর্মসংস্থান সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেছে।

তাদের অভিযোগ, একটি সাধারণ পদের জন্য মানুষের এমন ভোগান্তি প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—এই হোমগার্ড পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল পঞ্চম শ্রেণি, অথচ পরীক্ষার্থীদের বড় একটি অংশই ছিলেন উচ্চমাধ্যমিক ও স্নাতক পাস তরুণ-তরুণী।

ভালো চাকরির অভাবে উচ্চশিক্ষিতদের রানওয়েতে বসে প্রাথমিক স্তরের চাকরির পরীক্ষা দেওয়া—এই দৃশ্য ভারতে শিক্ষিত বেকারত্বের করুণ বাস্তবতাই তুলে ধরেছে।

Tags: ভারতরানওয়ে
Previous Post

১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

Next Post

নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন

Next Post
নির্বাচনে অনিয়ম রোধে ইসির সচেতনতামূলক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন

তীব্র শীতের কারণে ধোঁয়ায় ঢাকা পথচারীরা হাঁটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT