চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই কোচ থাকলে খেলবেন না লেভান্ডোভস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 09, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচের দুই কোচ, একজন পরেছেন সাদা টি-শার্ট, অন্যজন পরেছেন গ্রে স্যুট. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা জার্সিতে দারুণ মৌসুম কাটিয়েছেন রবার্ট লেভান্ডোভস্কি। গত শুক্রবার মলদোভার বিপক্ষে প্রীতি ম্যাচে পোল্যান্ড জার্সিতে নামেননি তিনি। পোলান্ডের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে পিওতর জেলিনস্কিকে। তাতে চটেছেন লেভা। জানালেন, যতদিন মিখাও প্রবিয়েশ কোচের দায়িত্বে আছেন, ততদিন পোল্যান্ড জার্সিতে আর খেলবেন না।

মঙ্গলবার ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ডের বিপক্ষে নামবে পোল্যান্ড। স্কোয়াড থেকে আগেই নিজেকে সরিয়ে নেন লেভান্ডোভস্কি। এবার জানালেন প্রবিয়েশের অধীনে না খেলার কথা।

রোববার পোলিশ ফুটবল ফেডারেশন নেতৃত্ব থেকে লেভান্ডোভস্কিকে সরানোর কথা জানায়। নাপোলি থেকে গতবছর ইন্টার মিলানে নাম লেখানো অভিজ্ঞ মিডফিল্ডার জেলিনস্কিকে দেয়া হয় নেতৃত্বভার। বিবৃতিতে ফেডারেশন বলেছে, কোচ মিখাও প্রবিয়েশের সিদ্ধান্ত অনুযায়ী পোলিশ জাতীয় দলের নতুন অধিনায়ক এখন পিওতর জেলিনস্কি। সিদ্ধান্তের কথা কোচ ব্যক্তিগতভাবে জানিয়েছেন লেভান্ডোভস্কিকে, দল ও কোচিং স্টাফদেরও।’

ফেডারেশনের বিবৃতির পর দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান লেভান্ডোভস্কি। ৩৬ বর্ষী তারকা বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনায় ও পোলিশ জাতীয় দলের কোচের প্রতি আস্থা হারানোয় সিদ্ধান্ত নিয়েছি, যতদিন তিনি কোচের দায়িত্বে আছেন ততদিন পোলিশ জাতীয় দল থেকে দূরে থাকব। আশা করি, বিশ্বের সেরা এই সমর্থকদের জন্য একসময় আবার খেলার সুযোগ পাব।’

২০১৪ সালে ইয়াকুব ব্লাসচিকোভস্কি সরে গেলে পোল্যান্ডের অধিনায়ক হন লেভান্ডোভস্কি। এরপর থেকেই দায়িত্ব তার কাঁধে। পার করেছেন প্রায় ১১ বছর। পোল্যান্ডের হয়ে রেকর্ড ১৫৮ ম্যাচ খেলে ৮৫ গোল করেছেন। দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি।

Tags: পোল্যান্ডলিড স্পোর্টসলেভালেভান্ডোভস্কি
Previous Post

তরুণ ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

Next Post

সিঙ্গাপুর ম্যাচের জন্য সমর্থকদের কঠোর নির্দেশনা বাফুফের

Next Post
বাংলাদেশ ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুর ম্যাচের জন্য সমর্থকদের কঠোর নির্দেশনা বাফুফের

পর্তুগাল ফুটবল তারকা রোনালদো হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আল-নাসেরেই থাকছেন রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT