চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুর ম্যাচের জন্য সমর্থকদের কঠোর নির্দেশনা বাফুফের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 অপরাহ্ন 09, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৫৫ মাস ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফেরে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৪ জুন ওই মাচের দিনে বেশকিছু অঘটন ঘটেছিল। অধৈর্য দর্শকরা গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেছে। ম্যাচ চলাকালীন সময়ে হামজা-জামালদের কাছে থেকে দেখতে মাঠেও ঢুকে পড়েছিল। ম্যাচ শেষে কোচের কাছে মধ্যমাঠে ছুটে গিয়েছিল এক দর্শক। এসব ঘটনায় সিঙ্গাপুর ম্যাচে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সমর্থকদের জন্য এসেছে বেশ কঠোর কিছু নির্দেশনা।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে মাঠের লড়াই।

বাফুফে থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার খেলা উপলক্ষে যারা টিকিট কেটেছেন, তাদের জন্য জাতীয় স্টেডিয়ামের সকল গেট দুপুর ২টায় খুলে দেয়া হবে। নকল টিকিটধারী বা টিকিট জালকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টিকিটধারী দর্শকদের জাতীয় স্টেডিয়ামের ৩ নং গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্ত দাঁড়ানোর জন্য দুটি লেনের ব্যবস্থা করা হবে। ১টি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। তবে এমন সুবিধা সবসময়ের জন্য নয়। ঈদের ছুটি এবং আশেপাশের অফিস বন্ধ থাকায় একবারের জন্য এই সুবিধা দেয়া হয়েছে।

টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হবে না এবং প্রবেশের চেষ্টা করলেই নেয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা। কেননা, সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। তবে ভক্ত-সমর্থকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে যাতে দর্শকরা খেলা উপভোগ করতে পারেন।

জাতীয় স্টেডিয়ামে কোন ব্যাগ, বোতল বা অতিরিক্ত সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ। বাফুফের পক্ষ থেকে সবাইকে নিয়ম মেনে চলার এবং নিরাপদ পরিবেশ গঠনে সহযোগিতা করার অনুরোধ জানানো যাচ্ছে।

যেসব স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে
রবীন্দ্র সরোবর, ঢাকা
এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
জেলা পরিষদ চত্বর, ময়মনসিংহ
জেলা পরিষদ চত্বর, রংপুর
নানকিং বাজার, রাজশাহী
জিরো পয়েন্ট, সিলেট
শিববাড়ি মোড়, খুলনা
বেল’স পার্ক, বরিশাল

Tags: জামালবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসসিঙ্গাপুরহামজা
Previous Post

এই কোচ থাকলে খেলবেন না লেভান্ডোভস্কি

Next Post

আল-নাসেরেই থাকছেন রোনালদো

Next Post
পর্তুগাল ফুটবল তারকা রোনালদো হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আল-নাসেরেই থাকছেন রোনালদো

ছেলে পানির বোতল থেকে জল ঢেলে পান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাপসা গরমে অস্বস্তি, দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকার শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT