চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় যেতে বায়ার্নকে চাপ দিচ্ছেন লেভান্ডোভস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 31, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্নের খেলোয়াড় লেভান্ডোভস্কি মাঠে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের সাথে সম্পর্কের সুতোটা কেটে গেছে রবার্ট লেভান্ডোভস্কির। চুক্তির মেয়াদ না ফুরালেও ফুরিয়েছে জার্মান ক্লাবটির প্রতি পোলিশ তারকার মোহ। মন পড়ে আছে স্পেনে, বায়ার্ন থেকে অব্যাহতি নিতে তাই অনবরত দিয়ে চলেছেন চাপ।

বায়ার্নে নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন, তারকা খ্যাতি পেয়েছেন, সাথে বিশাল অঙ্কের অর্থ তো আছেই। তবে নিজেকে শান্ত রাখতে পারছেন না লেভা। আগস্টেই ৩৪-এ পা রাখবেন। খেলবেনই বা আর কতদিন! এতকিছুর পরও জোটেনি একটা ব্যালন ডি’অর। সেই আক্ষেপ ঘোচাতে সময় থাকতেই স্পেনে উড়াল দিতে চান।

‘বায়ার্নে আমার সময় ফুরিয়েছে। সেখানে ক্যারিয়ার চালিয়ে নেয়ার কোনো সম্ভাবনা দেখছি না। সবচেয়ে ভালো সমাধান হল প্রস্থান। আশা করি তারা আমাকে ধরে রাখবে না। স্পেন দুর্দান্ত! মায়োর্কায় আমাদের একটি বাড়ি আছে। স্পেনের প্রতি আমার বিশেষ অনুভূতি আছে। এটি আমার কাছে কেবল ছুটি কাটানোর জায়গা নয়।’

লেভান্ডোভস্কির মনজুড়ে এখন কেবলই বার্সেলোনা। ন্যু ক্যাম্পে খুঁটি গাড়তে চান। দলকে সাফল্য এনে দিয়ে একটি বারের জন্য হলেও পেতে চান অমৃত ব্যালন ডি’অরের স্বাদ। জাভির অধীনে খেলতে নিয়মিত যোগাযোগ রাখছেন। ক্লাবকেও ক্রমাগত বলে যাচ্ছেন, থাকতে চাই না আমি। তবে প্রস্থানটা হোক সুন্দর, বায়ার্ন সিইও অলিভার কানের কথায় যা স্পষ্ট।

‘আমি বলতে পারব না কেনো রবার্ট তার পরিস্থিতি জানাতে গণমাধ্যমকে বেছে নিয়েছিলেন। এমন পাবলিক বিবৃতি কোথাও দেখা যায় না। আমাদের উভয় পক্ষের জন্য সর্বোত্তম সমাধান খুঁজে বের করতে হবে। এটা খুবই সম্ভব ছিল। আমরা আমাদের জন্য সেরা সমাধান খুঁজতে চাই।’

লেভার এজেন্ট পিনি জাহাভি নিয়মিত বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সাথে যোগাযোগ রাখছেন। টাকা পয়সা নিয়ে চিন্তিত না হতে দিচ্ছেন পরামর্শ। ৩৫ থেকে ৪০ মিলিয়ন ইউরো ঢালার মতো সামর্থ্য নিশ্চয় রয়েছে বার্সার। বাভারিয়ানদের সোনার ডিম দেয়া হাঁসকে দলে নিতে তাই বেশ আত্মবিশ্বাসী বার্সাও। লেভার এজেন্ট জাহাভির কথায়ও যা পরিষ্কার।

‘লেভান্ডোভস্কির জন্য বায়ার্ন এখন অতীত। আট বছরের সম্পর্কের ইতি টানতে চান তিনি। এ সময়ে তিনি ক্লাবের জন্য সবকিছু দিয়েছেন। এখন প্রায় ৩৪ বছর বয়সে, তিনি তার জীবনের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পেয়েছেন। কেন বায়ার্ন এই সুযোগটি কেড়ে নিচ্ছে?’

Tags: জাভিজাহাভিবায়ার্ন মিউনিখবার্সেলোনালাপোর্তালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

টেনশনে ঠিকমতো ঘুম হচ্ছে না দীঘির! 

Next Post

আবার করোনায় মৃত্যুশূন্য দেশ

Next Post
Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার করোনায় মৃত্যুশূন্য দেশ

ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে কোচের পরামর্শ, ধৈর্য্য ও মনোযোগের গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ সমর্থকদের ধৈর্য রাখতে বলছেন কিউই কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT