চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ সমর্থকদের ধৈর্য রাখতে বলছেন কিউই কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 31, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে কোচের পরামর্শ, ধৈর্য্য ও মনোযোগের গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ ব্যর্থতার পর পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে ইংল্যান্ড টেস্ট দল। বদল এসেছে কোচ, অধিনায়ক হয়ে পরিচালনা পর্ষদেও। এতকিছু পরিবর্তন করে সুদিন আসবে? নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেডের বিশ্বাস, দলে দ্রুত প্রভাব ফেলবেন ইংলিশদের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তবে ভালো কিছুর জন্য সমর্থকদের ধৈর্য ধরতে হবে।

স্টেড বলছেন, ব্লাক ক্যাপসদের সাবেক কোচ মাইক হেসনের সঙ্গে ম্যাককালাম নিউজিল্যান্ড ক্রিকেটে পরিবর্তনের প্রভাবক ছিলেন। ইংল্যান্ডে নতুন ভূমিকায় চিহ্ন রাখতে কম সময় খরচ করবেন সাবেক কিউই অধিনায়ক।

‘কোনো সন্দেহ নেই, আমি বাজকে (ম্যাককালামকে) জানি, তিনি দ্রুত প্রভাব ফেলবেন। আমি নিশ্চিত ইংল্যান্ড দলেও হার্ট-অন-দ্য-স্লিভ (আবেগ তাড়িত হয়ে খেলা) ধরনের খেলা ফিরিয়ে আনবেন। কী এবং কীভাবে খেলাটি খেলতে চান, সে সম্পর্কে তিনি নিশ্চিত বুঝে নেবেন।’

গ্যারি কারস্টেন, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ইংলিশদের টেস্ট কোচ হয়েছেন ম্যাককালাম। এমন সময়ে ইংলিশদের দায়িত্ব নিয়েছেন যখন স্বরণকালের অন্যতম বাজে সময়ের মধ্যে আছে দলটি। ম্যানেজিং ডিরেক্টরে এসেছেন রব কী, জো রুটের জায়গায় নেতৃত্ব পেয়েছেন বেন স্টোকস।

তার উপর ইংলিশদের হয়ে ম্যাককালামের প্রথম মিশন নিজ দেশের বিপক্ষেই। আসছে বৃহস্পতিবার লর্ডসে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নামবে স্টোকসের দল। সাদা জার্সিতে শেষ ১৭ টেস্টে যে দলটি মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে, তাদের শুরুতেই সফলতা এনে দেয়া হবে কষ্টকরই!

জয়ের প্রশ্নে উভয় দলের ফিফটি-ফিফটি সুযোগ দেখছেন গ্যারি স্টেড। ম্যাককালামের সফল হওয়ার বিষয়টি অজানা জানিয়ে বলেছেন, ‘খেলোয়াড়রা কীভাবে খেলবেন তার উপর এখনও সব নির্ভরশীল। আমি নিশ্চিত ম্যাককালাম কিছু প্রভাব ফেলবেন, তবে এটি এখনই নাকি ভবিষ্যতে, কে জানে?’

‘অবশ্যই আমরা জয়-পরাজয়কে সেভাবে দেখি না। যখন খেলা শুরু হবে তখন দুটি দলেরই জেতার সম্ভাবনা ৫০ শতাংশ করে থাকবে। এটি শুধু ছোট মুহূর্ত জেতা এবং তারপর ফলাফল নিজেই দেখাবে।’

Tags: ইংল্যান্ডনিউজিল্যান্ডম্যাককালামলিড স্পোর্টসস্টেডস্টোকস
Previous Post

আবার করোনায় মৃত্যুশূন্য দেশ

Next Post

ইতিহাসে জিয়া নিষ্ঠুর খুনি ও বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত: তথ্যমন্ত্রী

Next Post
জনপ্রিয় ব্যক্তিরা চিত্রশিল্পের প্রদর্শনী দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসে জিয়া নিষ্ঠুর খুনি ও বিশ্বাসঘাতক হিসেবেই চিহ্নিত: তথ্যমন্ত্রী

বালিকা চরিত্রের ছবি, সিনেমার পোস্টার, রিকশা গার্ল. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ সপ্তাহেও যুক্তরাষ্ট্র মাতাচ্ছে ‘রিকশা গার্ল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT