ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেলে নীলম গিলের সঙ্গে ইদানীং প্রায়ই দেখা যাচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিওকে। মঙ্গলবার লন্ডনের এক রেস্তোরাঁয় নীলমকে নিজের মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ডিক্যাপ্রিও, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক এক গণমাধ্যম।
‘পেজ সিক্স’ জানিয়েছে, মঙ্গলবার লন্ডনের রেস্তোরাঁয় নীলমের সঙ্গে নিজের মা ও কাছের বন্ধুদের পরিচয় করিয়ে দিয়েছেন ডিক্যাপ্রিও। এসময় অভিনেতা পরেছিলেন কালো ক্যাপ, কালো জ্যাকেট ও নীল জিন্স। সাথে ছিল সাদা স্নিকার্স। মুখ ঢাকা ছিল মাস্কে।

এক সপ্তাহ আগে কানে হোটেল মারটিনেজে ছিলেন ডিক্যাপ্রিও। হোটেল ছেড়ে বের হওয়ার সময় অভিনেতার সঙ্গে ছিলেন নীলম।
তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২৮ বছর বয়সী নীলম ও ৪৮ বছর বয়সী ডিক্যাপ্রিও ডেট করছেন না। তারা শুধুই বন্ধু।
মে মাসের শুরুতে সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল ডিক্যাপ্রিওর।
নীলমের জন্ম ইংল্যান্ডে। তার পূর্বপুরুষ ভারতের পাঞ্জাবের। তিনি প্রথমসারির একাধিক হাই প্রোফাইল ফ্যাশন ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। কভারগার্ল হয়েছেন একাধিক আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের।
সূত্র: হিন্দুস্তান টাইমস









