চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল হেরে মেডেল ছুঁড়ে ফেললেন মরিনহো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 01, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মরিনহো ক্ষুব্ধভাবে হেডফোন পরছেন, ফুটবল ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে হেরে রানার্সআপ মেডেল পেয়ে সেটা দর্শক গ্যালারির দিকে ছুঁড়েছেন ‘স্পেশাল ওয়ান’ দাবি করা রোমার কোচ হোসে মরিনহো। বুধবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ঘটনাটি ঘটান তিনি। হারের আগে ইউরোপিয়ান প্রতিযোগিতাটির ফাইনালে পাঁচবার উঠে সববারই জিতেছিলেন মরিনহো।

টাইব্রেকারে হারের পর পর্তুগীজ কোচ বলেছেন, ‘একজন প্রশিক্ষক হিসেবে এ কাজ করতে করতে আমি ক্লান্ত, ক্লাবের মুখপাত্র হিসেবে প্রতিবার আমাকে লড়াই করতে হয়।’

রোমায় নিজের ভবিষ্যৎ সম্পর্কেও বলেছেন মরিনহো, ‘এই মুহূর্তে সেটা গুরুত্বপূর্ণ নয়। মৌসুম শেষে অবকাশে যাচ্ছি।’

ম্যাচ অফিসিয়ালদের প্রতি হতাশা প্রকাশ করে বলেছেন, ‘আমরা এমন একটি দলের কাছ থেকে চাপ অনুভব করেছি, যাদের আমাদের থেকে প্রতিভা বেশি। আমরা একটি ম্যাচ হেরেছি, কিন্তু আমাদের সম্মান নয়।’

নির্ধারিত সময়ের খেলা ১-১এ ড্র ছিল। পরে টাইব্রেকারে গড়ায়। সেখানে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর দৃঢ়তায়, যিনি দুটি পেনাল্টি শট ঠেকিয়েছেন, এবং বিশ্বজয়ী গঞ্জালো মন্টিয়েলের ফিনিশিং শটে ৪-১ ব্যবধানে জেতে স্প্যানিশ ক্লাব সেভিয়া।

মরিনহোর দর্শকদের উদ্দেশ্যে মেডেল ছুঁড়ে দেয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। ২০০৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে শিরোপা জেতার পর এমন করেছিলেন। মেডেলটা ছিল ডিফেন্ডার রবার্ট হুতের, যা বিরক্ত হয়েই করেছিলেন মরিনহো।

Tags: ইউরোপা লিগইপিএলচেলসিপর্তুগালবুদাপেস্টমরিনহোরোমালিড স্পোর্টসসেভিয়া
Previous Post

সদ্যপ্রয়াত চিত্রনায়ক ফারুকের শূন্য আসনে উপনির্বাচন ১৭ জুলাই

Next Post

নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে যুক্তরাষ্ট্র কী করবে?

Next Post
প্রেসিডেন্টের ছবি, যুক্তরাষ্ট্রের পতাকাসহ, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে যুক্তরাষ্ট্র কী করবে?

বাশঁধুরা গ্রুপের ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি কাপে খেলতে পারবে না চ্যাম্পিয়ন মোহামেডান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT