চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ির সীমানা ও গাছের বেল নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
6:09 অপরাহ্ন 02, মে 2024
in অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির সীমানা ও গাছের বেল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংর্ঘষের এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে একটি পক্ষ। এ ঘটনায় দুই পক্ষের অন্তত সাত জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) বেলা ১২টার দিকে উপজেলার ভাদ্রা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

নিহত রাজিব হোসেন উপজেলার ভাদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে এবং ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, ভাদ্রা গ্রামের আজাহার ও রাজিবের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে সেই জের ধরে বিরোধপূর্ণ জমিতে একটি গাছ থেকে বেল পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

তিনি বলেন, পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিবকে কোপাতে থাকে। এসময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি এইচ এম জসিম উদ্দিন।

Tags: টাঙ্গাইলস্বেচ্ছাসেবক লীগস্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
Previous Post

স্বাধীন নির্মাতার বড় চ্যালেঞ্জ প্রদর্শন ব্যবস্থা: যুবরাজ

Next Post

চ্যানেল আইয়ের সিনিয়র নিউজরুম এডিটর আজাদ বিশ্বাসের বাবার মৃত্যু

Next Post
বৃদ্ধ পুরুষের ছবি, গাছে ঘেরা প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের সিনিয়র নিউজরুম এডিটর আজাদ বিশ্বাসের বাবার মৃত্যু

সিনেমা নির্মাণ কর্মশালার অংশগ্রহণকারীরা একত্রে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের সহায়তায় রাজধানীতে সিনেমা নির্মাণ কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT