চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীন নির্মাতার বড় চ্যালেঞ্জ প্রদর্শন ব্যবস্থা: যুবরাজ

বড়পর্দার পর যুবরাজের ‘আদিম’ এবার ওটিটিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 02, মে 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক যুবরাজের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’ নির্মাণ করেই পরিচিতি পেয়েছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম। তার ছবিটি ৪৪তম মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়া ছাড়াও বিশ্বের অন্তত এক ডজন চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে।

গেল বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আদিম’। যুবরাজ মনে করেন, একজন স্বাধীন চলচ্চিত্র কর্মী হিসেবে যতোটা বুঝেছি, সিনেমা নির্মাণের চেয়ে দর্শকের কাছে নিয়ে যাওয়া বেশী কঠিন! সার্বিকভাবেই ঠিকঠাক প্রদর্শন ব্যবস্থা নেই। তারউপর একজন স্বাধীন নির্মাতার জন্য সেই পথ পাড়ি দেয়া যুদ্ধের নামান্তর!

পথ মসৃণ নয়, এটা জেনেবুঝেই পথে নামেন যুবরাজ। সব সামলেছেন একা। কারণ তার উদ্দেশ্য ছিলো, যে করেই হোক বড়পর্দায় ‘আদিম’ মুক্তি দেয়া। মস্কোতে পুরস্কার প্রাপ্তি সেই পথ কিছুটা সহজ করেছে বটে, কিন্তু বড়পর্দায় মুক্তি দিতে কম ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়নি নির্মাতাকে! সেন্সর পেতে প্রযোজক সমিতির সদস্য হওয়া থেকে শুরু করে সব ঝক্কি সামলেছেন নিজেই।

প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় গেল বছরের ২৬ মে। সিনেপ্লেক্সসহ আধুনিক আরো কয়েকটি প্রেক্ষাগৃহে চলে সিনেমাটি। সিনেবোদ্ধা থেকে সাধারণ দর্শক, সবারই প্রশংসাও পায়। এরপর ঢাকায় বেশ কয়েকটি স্বাধীন প্রদর্শনীতে হাউসফুল হয় ‘আদিম’।

এবার প্রতীক্ষিত সিনেমাটি আসছে ওটিটি প্লাটফর্ম চরকিতে। বৃহস্পতিবার (২ মে) রাত ৮টা থেকে প্লাটফর্মে স্ট্রিমিং হবে সিনেমাটি।

একজন তরুণ ব্যক্তি টেবিলের পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘আদিম’ নির্মাতা যুবরাজ শামীম

নির্মাতা যুবরাজ শামীম তার নির্মাণ যাত্রার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘নির্মাণ অভিজ্ঞতার ভেতর দিয়ে এসে একটা ব্যাপার বুঝেছি। সেটা হচ্ছে একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা কষ্ট সহ্য করে হয়তো একটি সিনেমা নির্মাণ করে ফেলতে পারেন কিন্তু তার জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রদর্শন ব্যবস্থা। সেই জায়গায় একজন স্বাধীন চলচ্চিত্রকর্মী হিসেবে চরকিকে আমার কাছে বেশ ভালো একটি প্লাটফর্ম মনে হয়। সেই সাথে সিনেমাটা বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর পাশাপাশি নির্মাণ ব্যয়টাও তুলে আনা সম্ভব।‘

‘আদিম’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই প্রায় বস্তির বাসিন্দা। সিনেমার প্রধান চরিত্র ল্যাংড়ার ভূমিকায় অভিনয় করেছেন বাদশা। ৩৫ জনের মধ্য থেকে তাকে বাছাই করা হয়। সিনেমার বাকি চরিত্রের মধ্যে সোহাগী খাতুন, দুলাল মিয়া, সাদেককেও বস্তিতেই খুঁজে পেয়েছেন নির্মাতা।

কাস্টিং নিয়ে নির্মাতা বলেন, ‘ছবির প্রয়োজনেই বস্তির বাসিন্দাদের দিয়ে অভিনয় করিয়েছি। তাদের জীবনের গল্প তারাই ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। পরে সেটাই হয়েছে। সিনেমাটি যারা দেখেছেন, তারা সবাই অপেশাদার এই অভিনয়শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন। যদিও তাদের সঙ্গে থেকে দীর্ঘদিন মহড়া দিয়ে চরিত্রের জন্য প্রস্তুত করতে হয়েছে।‘

বাংলাদেশের বাজারে চা বিক্রি করছে একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ
আদিমের একটি দৃশ্যে সোহাগী

সিনেমার গল্প এগিয়েছে ল্যাংড়ার ভাসমান জীবন নিয়ে। একটি অপরাধের দায় এড়াতে সে এক রেলওয়ে স্টেশন থেকে অন্য রেলওয়ে স্টেশনে ঘুরে বেড়ায়। যেখানেই যায় সেখানেই কারো না কারো সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এক সময় তার সাথে সম্পর্ক গড়ে ওঠে কালা নামের এক মাদক ব্যবসায়ীর। কালার বউ সোহাগীকে ল্যাংড়ার মনে ধরে। ল্যাংড়া সোহাগীর প্রণয় জমে ওঠে। এরপর ঘটতে থাকে আরেক ঘটনা ও গল্প চলতে থাকে নিজ স্রোতে।

সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছে পরিচালক নিজেই। এডিটিংও করেছেন তিনিই । সিনেমাটোগ্রাফি করেছেন আমির হামযা। কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড স্কোর, সাউন্ড ডিজাইনার হিসেবে কাজ করেছেন সুজন মাহমুদ। ছোট একটা টিম নিয়ে ৮৪ মিনিটের দুর্দান্ত এক সিনেমা নির্মাণ করেছেন পরিচালক যুবরাজ শামীম।

Tags: আদিমওটিটিচরকিবড়পর্দাযুবরাজলিড বিনোদনসিনেমাসিনেমা হল
Previous Post

সংসদ অধিবেশন শুরু

Next Post

বাড়ির সীমানা ও গাছের বেল নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

Next Post
সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ির সীমানা ও গাছের বেল নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

বৃদ্ধ পুরুষের ছবি, গাছে ঘেরা প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের সিনিয়র নিউজরুম এডিটর আজাদ বিশ্বাসের বাবার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT