চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 07, জুলাই 2026
in বিনোদন
A A
গায়িকা মৃত্যুর খবর নিয়ে শোক প্রকাশ করছেন একজন নারী শিল্পী।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর ৩৮ দিন পর জানা গেল ‘পার্টি রক অ্যান্থেম’ দিয়ে দারুণ পরিচিতি পাওয়া ব্রিটিশ গায়িকা লরেন বেনেটের মৃত্যুর খবর। মাত্র ৩৬ বছর বয়সেই চলে গেলন এই গায়িকা।

ইউএসএ টুডে’র রিপোর্ট অনুযায়ী, লরেনের মৃত্যু হয়েছে ২৯ মে। তবে এতদিন খবরটি গোপন রেখেছিল পরিবার। অবশেষে ৩৮ দিন পর খবরটি প্রকাশ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) লরেনের সাবেক ব্যান্ড ‘জি.আর.এল’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি আবেগঘন বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় লরেন আর নেই। আমাদের হৃদয় ভেঙে গেছে। সে আমাদের কাছে কতটা মূল্যবান ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

আরও বলা হয়, ‘লরেন আমাদের যে ভালোবাসা, হাসি আর অসংখ্য স্মৃতি দিয়ে গেছে, আমরা তা আজীবন লালন করব। তার সুন্দর মন বহু মানুষের জীবন ছুঁয়ে গেছে। তাকে আমরা গভীরভাবে মিস করব এবং চিরকাল ভালোবাসব। শান্তিতে ঘুমাও, প্রিয় লরেন। তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে।’

তবে বিবৃতিতে লরেনের মৃত্যুর কারণ জানানো হয়নি। লরেন গান করেছেন গার্লগ্রুপ ‘প্যারাডিসো গার্লস’-এ, একক শিল্পী হিসেবেও পেয়েছেন সাড়া।

ব্যান্ডে কয়েক বছর গান করার পর ২০১০ সালে লরেন বেনেট একক শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। এসময় তিনি সি-লো গ্রিন ও উইল.আই.অ্যাম-এর মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। তবে সবচেয়ে বেশি পরিচিতি পান ‘এলএমএফএও’-এর গান ‘পার্টি রক অ্যান্থেম’ দিয়ে। এটি ২০১১ সালে বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছিল। টানা ছয় সপ্তাহ ছিল বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষস্থানে।

Tags: ব্রিটিশ গায়িকালিড বিনোদন
Previous Post

প্রয়াণ দিনে কালজয়ী সুরকার আলম খানকে স্মরণ করবে চ্যানেল আই

Next Post

দেশজুড়ে আনসার-ভিডিপির প্রযুক্তি নির্ভর সেবা দিবে গ্রামীণফোন

Next Post
গ্রামীণফোন ও আনসার-ভিডিপির মধ্যে প্রযুক্তি নির্ভর সেবা চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে আনসার-ভিডিপির প্রযুক্তি নির্ভর সেবা দিবে গ্রামীণফোন

নির্বাচন কমিশন ভবনের বাংলা ভাষায় নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে শিশু মাহফুজ হত্যা মামলায় আপন তিন ভাইকে মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT