চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে আনসার-ভিডিপির প্রযুক্তি নির্ভর সেবা দিবে গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 07, জুলাই 2026
in তথ্যপ্রযুক্তি
A A
গ্রামীণফোন ও আনসার-ভিডিপির মধ্যে প্রযুক্তি নির্ভর সেবা চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট যোগাযোগের আধুনিকায়ন এবং প্রযুক্তি-নির্ভর সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে গ্রামীণফোনের দেশব্যাপী বিস্তৃত সংযোগ, ডিজিটাল অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা।

প্রযুক্তি ও সংযোগকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করতে, পরিচালগত দক্ষতা বাড়াতে এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির চলমান ডিজিটাল রূপান্তরের অগ্রগতিতে অবদান রাখতে দুই প্রতিষ্ঠানের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ।

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বাংলাদেশ আনসার ও ভিডিপির সাথে পাঁচ বছরের জন্য একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি হচ্ছে দেশের অন্যতম বৃহৎ সুশৃঙ্খল বাহিনী যারা জাতীয় নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও আর্থ-সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

গ্রামীণফোনের হেড অব গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী  সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ”জাতীয় অগ্রগতির জন্য প্রযুক্তিকে কাজে লাগাতে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ। আমাদের ডিজিটাল অভিজ্ঞতা এবং সংযোগ সংশ্লিষ্ট সেবার মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় সহযোগী হতে পেরে আমরা গর্বিত। যৌথভাবে আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালনগত সক্ষমতা জোরদার করা, দক্ষতা বাড়ানো এবং আরো স্মার্ট ও প্রযুক্তি-নির্ভর সেবা চালু করা, যা বাংলাদেশের মানুষের জন্য টেকসই সুবিধা নিশ্চিত করবে।”

বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “যেহেতু বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রমাগত আধুনিকায়ন ও পরিচালনগত দক্ষতার দিকে মনযোগ দিয়েছে, তাই আমাদের ভবিষ্যতের পথচলার অন্যতম চালিকাশক্তি হচ্ছে প্রযুক্তি। আমাদের ডিজিটাল সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে গ্রামীণফোনের সাথে এই পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আরো সংযুক্ত, কর্মতৎপর ও ভবিষ্যত-উপযোগী একটি বাহিনী গড়ে তুলতে একসাথে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

 

Tags: আনসার ভিডিপিগ্রামীণফোন
Previous Post

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

Next Post

গোপালগঞ্জে শিশু মাহফুজ হত্যা মামলায় আপন তিন ভাইকে মৃত্যুদণ্ড

Next Post
নির্বাচন কমিশন ভবনের বাংলা ভাষায় নির্দেশনা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে শিশু মাহফুজ হত্যা মামলায় আপন তিন ভাইকে মৃত্যুদণ্ড

চীন ও ভেনেজুয়েলার পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT