চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষবার অঞ্জনের শাহবাগ পরিভ্রমণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বিনোদন
A A
অঞ্জনের শাহবাগ পরিভ্রমণে অংশগ্রহণকারীরা স্মরণসভায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক দশক ধরে শুদ্ধ চলচ্চিত্রের আন্দোলনে একনিষ্ঠ কর্মী ছিলেন জাহিদুর রহিম অঞ্জন। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের হয়ে সেই আন্দোলনের নেতৃত্বও দিয়েছেন তিনি। শাহবাগ, আজিজ মার্কেট কেন্দ্রীক ছিল নিত্য আনাগোনা! সেই চিরচেনা জায়গায় শেষবারের মতোন অঞ্জন এলেন বৃহস্পতিবার দুপুরে! একেবারে নিথর দেহে!

সোমবার ভারতে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন চলচ্চিত্র আন্দোলনকর্মী, নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জন। বুধবার সন্ধ্যায় দেশে আসে তার মরদেহ।

জনসমাগমের মধ্যে বক্তা ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বন্দর থেকে তাকে নিয়ে যাওয়া হয় ইস্কাটনে বোনের বাসায়৷ সেখানে গোসল শেষে এশার বাদ স্থানীয় মসজিদে হয় তার প্রথম নামাজে জানাজা।

বৃহস্পতিবার সকালে অঞ্জনকে নেয়া হয় সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, যেখানে ফিল্ম বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, শেষ শ্রদ্ধায় তাকে বিদায় দেন ছাত্র শিক্ষকরা।

এরপর মরদেহ নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে, এখানে বাদ যোহর তৃতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন চলচ্চিত্র আন্দোলন কর্মী থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

শাহবাগে গাছের নিচে লোডিং ট্রাক ও গাড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। যেখানে তাকে শ্রদ্ধা জানাতে আসেন সংস্কৃতি বিষয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এছাড়া এখানে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শর্ট ফিল্ম ফোরাম, বাংলাদেশ টেলিভিশন এন্ড সিনেমা ইনস্টিটিউটের ছাত্র শিক্ষকেরা। এছাড়া এখানে তাকে শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হন মানজেরী হাসীন মুরাদ, মোরশেদুল ইসলাম, মুহম্মদ কাইউম, গিয়াস উদ্দিন সেলিম, নুরুল আলম আতিক, আকরাম খান, ফাখরুল আরেফীন, গীতিকার প্রিন্স মাহমুদসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বহু পরিচিত মুখ।

শেখ হাসিনা ও অঞ্জনের ছবি দেখছেন হাজারো মানুষ শাহবাগে. Channel i News - চ্যানেল আই নিউজ
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“resize”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
জাহিদুর রহিম অঞ্জন ২০১৪ সালে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সৈয়দ ওয়ালীউল্লাহর মনসমীক্ষামূলক উপন্যাস অবলম্বনে তাঁর পরবর্তী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাঁদের অমাবস্যা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

শহরে জনসমাগম, মানুষজন চলাচল করছে, রাজনৈতিক সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহিদুর রহিম অঞ্জনের জন্ম ১৯৬৪ সালের ২৭ নভেম্বর। ১৯৮৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ১৯৯০ সালে ভারতের পুনে ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ডিরেকশন এন্ড স্ক্রিপ্ট রাইটিং-এর উপর স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন।

Tags: লিড বিনোদনশাহবাগসিনেমা
Previous Post

পুরনো ম্যানসিটি আর ‘ফিরবে না’

Next Post

টিকটককে টেক্কা দিতে রিলস অ্যাপ চালুর পরিকল্পনা ইনস্টাগ্রামের

Next Post
ইনস্টাগ্রাম অ্যাপের স্ক্রিনশট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটককে টেক্কা দিতে রিলস অ্যাপ চালুর পরিকল্পনা ইনস্টাগ্রামের

লক্ষ্মীপুরে ৪০০ বছরের পুরনো দালালবাজার জমিদার বাড়ির ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে ৪০০ বছরের পুরনো দালালবাজার জমিদার বাড়ি সংরক্ষণের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT