চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো ম্যানসিটি আর ‘ফিরবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লাল জার্সি পরা ফুটবল খেলোয়াড়রা গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে একদমই ধারাবাহিক নয় ম্যানচেস্টার সিটি। শুরটা দারুণ করলেও মাঝপথে এসে হঠাৎ ছন্দ পতন হয়। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি বিদায় নিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন লিগ থেকে, শঙ্কা জেগেছে পরের মৌসুমে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করা নিয়েও। টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরলেও কোচ পেপ গার্দিওলার মতে, চলতি মৌসুমে আর দেখা যাবে না পুরনো সেই সিটিকে। পরের মৌসুমে থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন স্পেনিয়ার্ড কোচ।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুর দিকে ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন চোট কাটিয়ে ফেরা আর্লিং হালান্ড।

টটেনহ্যামের বিপক্ষে চলতি মৌসুমে আগেও দুবার দেখা হয়েছিল ম্যানসিটির, দুই ম্যাচেই হেরেছিল তারা। গত অক্টোবরে গার্দিওলার দলকে লিগ কাপ থেকে বিদায় করে দেয় টটেনহ্যাম, পরের মাসে তাদের বিপক্ষে ঘরের মাঠে লিগে ৪-০তে ভরাডুরি হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

টটেনহ্যামের বিপক্ষে জয়ের পর গার্দিওলার কাছে প্রশ্ন আসে জয়ে আবারও পুরনো সিটিকে ফিরে পাওয়ার আশা করছেন কিনা। প্রিমিয়ার লিগে টানা তিন মৌসুমের চ্যাম্পিয়ন কোচ গার্দিওলা বলেছেন, ‘এই মৌসুমে আর কখনও এমন হবে না, পুরনো সিটি আর ফিরবে না। পুরনো সিটি দুর্দান্ত ছিল। কিন্তু আমরা পরের মৌসুমেই ফিরে আসব।’

‘এই মুহূর্তে আমাদের দলটি তরুণদের উপর নির্ভর করছে। সামনে দলটি দুর্দান্ত হয়ে উঠবে। এছাড়া নিকো (গঞ্জালেজ), রদ্রি ফিরে আসবে। দলটির ভবিষ্যৎ (আবদুকোদির) খুসানভ, আজ তাকে আপনারা দেখেছেন। আশা করি নতুন মৌসুম ভালোভাবেই শুরু হবে।’

আসরে ২৭ ম্যাচে ম্যানসিটির ১৪তম জয় এটি। তাতে ৫ ড্র ও ৮ হারে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে গার্দিওলার দল। ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৪। পরের মৌসুমে চ্যাম্পিয়ন লিগে খেলার যোগ্যতা অর্জন করতে টেবিলে অন্তত চারের মধ্যে থেকে মৌসুম শেষ করতে হবে সিটিজেনদের।

Tags: ইপিএলগার্দিওলাটটেনহ্যামপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

হাইকোর্টের রায়ে খালাস পেলেন সাবেক এমপি হাবিব

Next Post

শেষবার অঞ্জনের শাহবাগ পরিভ্রমণ

Next Post
অঞ্জনের শাহবাগ পরিভ্রমণে অংশগ্রহণকারীরা স্মরণসভায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষবার অঞ্জনের শাহবাগ পরিভ্রমণ

ইনস্টাগ্রাম অ্যাপের স্ক্রিনশট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটককে টেক্কা দিতে রিলস অ্যাপ চালুর পরিকল্পনা ইনস্টাগ্রামের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT