চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ার লিপটন এবার আলোচিত ৩ খুনের মামলায় রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 08, জুলাই 2025
in অপরাধ, আদালত, কুষ্টিয়া
A A
কুষ্টিয়ায় পুলিশ ও সন্দেহভাজন ব্যক্তি, আলোচিত মামলার রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের সদস্য জাহাঙ্গীর কবির ওরফে লিপটন ও তার সহযোগী রাজুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঝিনাইদহের শৈলকুপার চাঞ্চল্যকর তিন খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) আদালত তাদের রিমান্ড মনজুর করে। এর আগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় অস্ত্র মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়েছিল।

তখন নৌ পরিবহন মন্ত্রণালয়ে কর্মরত তার ভাই আলমগীর কবির বায়রন পুলিশ ও স্থানীয় প্রশাসনের উপর অবৈধ প্রভাব বিস্তার করে। ফলে রিমান্ডের নামে তাকে জামাই আদরে রেখে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে যুগান্তরে প্রতিবেদন প্রকাশ হলে তোলপাড় শুরু হয়।

জানা গেছে, গত সোমবার দুপুরে ঝিনাইদহের আলোচিত তিন খুনের মামলায় তাদের গ্রেপ্তার ও রিমান্ড আবেদন করে পুলিশ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোখলেসুর রহমান তাদের দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন। একই সঙ্গে মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়।

পুলিশ জানায়, গত ৬ জুন কুষ্টিয়ার দূর্বাচারা গ্রামে অভিযান চালিয়ে তিন সহযোগীসহ লিপটনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি দল। লিপটনের বিরুদ্ধে একাধিক হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের আস্থাভাজন হিসেবে পরিচিত।

জানা গেছে, গত ২১ ফেব্রয়ারি শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ববাংলার সামরিক কমান্ডার হানেফ আলী, লিটন ও রাইসুল ইসলামকে ব্রাশ ফায়ারে হত্যা করে। হত্যার পর জাসদের কালু বাহিনী পরিচয়ে ঝিনাইদহের সংবাদকর্মীদের কাছে ক্ষুদে বার্তা পাঠানো হয়। এঘটনায় নিহত চরমপন্থি নেতা হানেফের ছোট ভাই সাজেদুল ইসলাম ইশা শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করেন। এই তিন খুনের সঙ্গে লিপটন ও রাজু জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাকিল আহম্মেদ জানান, তিন খুনের মামলায় লিপটন ও রাজুকে শোন-এ্যারেষ্ট দেখানো হয়েছে। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ৯ জন গ্রেপ্তার হলেও কেউ আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেয়নি। মঙ্গলবার লিপটন ও তার সহযোগী রাজুর দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

জানা গেছে, ৯০ দশকে কলেজ ছাত্রলীগের মিছিল-মিটিংয়ের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি লিপটনের। পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজে নাম লেখান। কুষ্টিয়া শহরে প্রকাশ্যে জামাই বাবুসহ একাধিক ব্যক্তিকে হত্যা করে আলোচনায় আসেন লিপটন। এরপর তার অপরাধ নেটওয়ার্ক আশপাশের জেলায় বিস্তৃত হয়।

ফ্যাসিস্ট আওয়ামী জামানায় কুষ্টিয়ার মাহবুব-উল আলম হানিফকে ফুলের তোড়া দিয়ে প্রকাশ্যে আসেন চরমপন্থি নেতা লিপটন। বড় জনসভা করে হানিফকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর ঢাকায় হানিফের অফিসে বেশির ভাগ সময় কাটাতেন লিপটন। হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতার সঙ্গে সখ্য গড়ে এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ভাই আলমগীর কবির বায়রন তার নানা অপকর্মের পৃষ্ঠপোষক বলে অভিযোগ রয়েছে।

Tags: রিমান্ড
Previous Post

আমি কখনও মানুষের সেবা করার কথা ভাবিনি: কঙ্গনা

Next Post

কুড়িগ্রামে রাস্তায় আলু ফেলে চাষীদের অবরোধ

Next Post
কৃষকদের রাস্তায় আলু ফেলে অবরোধ, চেকপোস্টে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে রাস্তায় আলু ফেলে চাষীদের অবরোধ

চারজন যুবক হাসিমুখে আনন্দে ভরা ছবি, ঘরে বসে বন্ধুদের সাথে মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রি-তে দেখা যাবে 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT