চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি কখনও মানুষের সেবা করার কথা ভাবিনি: কঙ্গনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 08, জুলাই 2025
in বিনোদন
A A
কঙ্গনা সানগ্লাস পরা, হালকা পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক জীবন মোটেও উপভোগ করছেন না বলে স্বীকার করেছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হলেও তিনি মনে করেন, জনসেবা তার জন্য নয়।

কারণ তিনি নিজেকে ‘স্বার্থপর’ ধরনের মানুষ হিসেবে চিহ্নিত করেন, যিনি বিলাসবহুল জীবন উপভোগ করতে ভালোবাসেন। “আমি কখনও প্রধানমন্ত্রী হতে চাই না”—এই কথা স্পষ্ট করে জানিয়ে কঙ্গনা বলেন, তার জীবনের অগ্রাধিকার ভিন্ন।

আধ্যাত্মিক গুরু আত্মান ইন রবি (AIR)-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “আমি এখনো রাজনীতি পুরোপুরি রপ্ত করতে পারিনি। এটা একেবারেই আলাদা ধরনের কাজ, অনেকটা সামাজিক সেবার মতো। আমি কখনও মানুষের সেবা করার কথা ভাবিনি। নারীর অধিকারের পক্ষে লড়াই করেছি, কিন্তু সেটা একেবারে অন্য বিষয়…।”

তিনি আরও বলেন, “মানুষ যখন ভাঙা নালার সমস্যা নিয়ে আসে, আমি তখন ভাবি, আমি তো একজন এমপি। অথচ এরা আমার কাছে পঞ্চায়েতের সমস্যাও নিয়ে আসে। আমি বলি এটা তো রাজ্য সরকারের দায়িত্ব, ওরা বলে—‘আপনার টাকা আছে, আপনি দিন।’”

রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা সোজাসাপ্টা জবাব দেন—“আমি প্রার্থনা করি যেন ঈশ্বর আমাকে প্রধানমন্ত্রী না বানান। আমি এই কাজের জন্য উপযুক্ত নই। আমার সেই আগ্রহ বা মনোভাব নেই। আমি একটি আত্মকেন্দ্রিক জীবন কাটিয়েছি—আমি বড় বাড়ি চাই, হীরা চাই, ভালো দেখতে চাই। এই ধরনের জীবন আমি বেছে নিয়েছি। তাই আমি এমন আত্মত্যাগী জীবন চাইও না, কাউকে উপদেশও দিই না।”

দলীয় শৃঙ্খলা না মানায় বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে তিরস্কৃতও হয়েছেন কঙ্গনা। যেমন কৃষি আইন নিয়ে মন্তব্য করায় দলের সভাপতি জে.পি. নাড্ডা তাকে ফোন করেছিলেন। পরবর্তীতে কঙ্গনা তার বক্তব্য প্রত্যাহার করে নেন।

রাজনীতির মতো কঙ্গনার অভিনয়জীবনেও গত কয়েক বছরে সফলতা আসেনি। তার সর্বশেষ সিনেমা ‘ইমার্জেন্সি’, যেখানে তিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেন ও পরিচালনাও করেন। সেটি বক্স অফিসে মাত্র ২০ কোটি টাকা আয় করে। এর আগেও ধাকড় এবং তেজাস—এই দুটি ছবি বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যর্থতার তালিকায় স্থান পায়। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অভিনয়কঙ্গনা রানাউতবলিউডরাজনীতিসিনেমা
Previous Post

বরিশালে দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতা

Next Post

কুষ্টিয়ার লিপটন এবার আলোচিত ৩ খুনের মামলায় রিমান্ডে

Next Post
কুষ্টিয়ায় পুলিশ ও সন্দেহভাজন ব্যক্তি, আলোচিত মামলার রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ার লিপটন এবার আলোচিত ৩ খুনের মামলায় রিমান্ডে

কৃষকদের রাস্তায় আলু ফেলে অবরোধ, চেকপোস্টে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে রাস্তায় আলু ফেলে চাষীদের অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT