চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 17, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিনেত্রী ও রাজনীতিবিদ ইভানকা ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা এগিয়ে নিতে হামাসের নেতাদের সঙ্গে মিসরে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার। তবে ইসরায়েল এরই মধ্যে ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

রোববার (১৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক ফিলিস্তিনি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, মিসরের আল-আলামেইন শহরে অনুষ্ঠিত বৈঠকে হামাসের নেতারা গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়গুলো কুশনারের কাছে তুলে ধরেন। জবাবে কুশনার জানান, গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার যেকোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে।

বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হাইয়াও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, প্রস্তাবিত রোডম্যাপের বিভিন্ন শর্তকে বাস্তব ও যাচাইযোগ্য পদক্ষেপে রূপ দেওয়াই ছিল বৈঠকের অন্যতম লক্ষ্য।

ছবি: সংগৃহীত।
বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পরিকল্পনা বাস্তবায়নে যুদ্ধবিরতি বজায় রাখা এবং গাজার প্রশাসনিক দায়িত্ব ধীরে ধীরে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’র কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে গাজার প্রশাসনে হামাসের কোনো ভূমিকা না থাকার শর্তও রয়েছে।

সূত্রটি আরও জানায়, হামাসকে গাজার শাসনক্ষমতা, সব অস্ত্র ও সামরিক অবকাঠামো ছেড়ে দিতে হবে। একই সঙ্গে গাজা যেন ভবিষ্যতে ইসরায়েলের জন্য ‘সন্ত্রাসের উৎস’ না হয়, সেটিও নিশ্চিত করার কথা বলা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলি আল-থাওয়াদি এবং তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

কুশনারের সঙ্গে ‘বোর্ড অব পিস’-এর দূত নিকোলাই ম্লাদেনভ এবং বোর্ডটির সদস্য ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও বৈঠকে অংশ নেন।

তবে ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনাটি নিয়ে ইসরায়েলের অবস্থান ইতিবাচক নয়। ইসরায়েল এরই মধ্যে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে হামাসের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ও পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির চেষ্টা করছে। তবে হামাসের অস্ত্র ত্যাগ, গাজার প্রশাসনে তাদের ভবিষ্যৎ ভূমিকা এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার মতো বিষয়গুলো এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

Tags: মিশরহামাস নেতা
Previous Post

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষের দৃশ্য, ধাক্কাধাক্কি ও হাতাহাতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

রোনালদো ফুটবল খেলোয়াড়, পেশাদার ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT