চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 17, আগস্ট 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষের দৃশ্য, ধাক্কাধাক্কি ও হাতাহাতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবাসিক এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ ওঠার পর প্রভোস্টের পদত্যাগের দাবি জানানো হয়।

রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে শিক্ষার্থীরা প্রভোস্টের কার্যালয়ে তালা দিয়ে তাকে ভেতরে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ডাকসুর সমাজকল্যাণ সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং ফজলুল হক মুসলিম হল সংসদের সহসভাপতি খন্দকার আবু নাঈম ও সাধারণ সম্পাদক ইমামুল হাসানসহ বিভিন্ন হলের প্রতিনিধিরা এ বিক্ষোভে অংশ নেন।

এর আগে রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহিম ফেসবুকে অভিযোগ করেন যে, হলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলায় তাকে প্রভোস্ট কার্যালয়ে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জোর করে লিখিত বক্তব্যে সই নেওয়ার চেষ্টা করা হয়। তবে যোগাযোগ করা হলে প্রভোস্ট এসব অভিযোগ অস্বীকার করেন।

ছাত্রদল-শিবির সংঘর্ষের সময় ছাত্ররা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত।

বিক্ষোভ চলাকালে রাত ১২টার দিকে বিভিন্ন হল থেকে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা প্রভোস্ট কার্যালয়ের সামনে জড়ো হলে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘাত শুরু হয়। এ ঘটনায় ফজলুল হক মুসলিম হল সংসদের সাধারণ সম্পাদক ইমামুল হাসান আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর হাদী আল মায়েদ ফেসবুকে অভিযোগ করেন, শিবির বিভিন্ন হল থেকে বহিরাগত নেতা-কর্মী এনে ‘মব’ তৈরির মাধ্যমে আন্দোলনকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

অন্যদিকে, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী অভিযোগ করেন, ছাত্রদলের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন এবং হল সংসদের সহসভাপতি ও সাধারণ সম্পাদক এতে আহত হয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অমর একুশে হল সংসদের সাধারণ সম্পাদক ও শিবির নেতা ওবায়দুর রহমান হাসিব একটি ছোট বস্তায় কয়েক জোড়া জুতা নিয়ে ফজলুল হক হলে ঢুকছেন। পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে থামিয়ে সেখানে আসার কারণ জানতে চান। তবে তিনি কী উদ্দেশ্যে জুতা নিয়ে হলে এসেছিলেন, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী শিক্ষার্থী ইব্রাহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই রাজনৈতিক সংগঠনের বিরোধের কারণে আমার ন্যায়বিচারের দাবিটি আড়ালে পড়ে যাচ্ছে। দুই পক্ষই অন্যান্য হল থেকে লোক নিয়ে এসেছে। রাত ২টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হলেও তা দেখানো হয়নি।

পরবর্তী সময়ে রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম হলে ঢুকে অবরুদ্ধ প্রভোস্টকে উদ্ধার করে নিয়ে যায়। প্রভোস্টের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

Tags: ছাত্রদল-শিবির সংঘর্ষঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

Next Post

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

Next Post
রোনালদো ফুটবল খেলোয়াড়, পেশাদার ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

বাংলাদেশি যুবকদের ছবি, যারা ভূমধ্যসাগরে নৌকায় ছিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT