চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার জিন্দা পার্কে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 31, মে 2025
in বিনোদন
A A
কৃষকের ঈদ আনন্দ উদযাপন, জিন্দা পার্কে পুষ্পস্তবক ও পাতা পরিহিত কৃষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকের হাসি কান্না নিয়ে প্রতি ঈদে ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গল্প গাঁথেন শাইখ সিরাজ। আসন্ন ঈদুল আযহাতেও হচ্ছে না তার ব্যতিক্রম। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রতিবছরের মতো এবারও ঈদের পরদিন প্রচারিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় ঈদের অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’।

ঈদুল আযহার জন্য এবার ভিন্ন আমেজ আর মাটির ঘ্রাণ ধরে রাখতে চ্যানেল আইয়ের ঈদ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের জিন্দা পার্কে।

কৃষকের ঈদ আনন্দের জন্য জিন্দা পার্কে গরু টানাটানি খেলা।. Channel i News - চ্যানেল আই নিউজ প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধনের নিদর্শন জিন্দা পার্কে এবারের অনুষ্ঠানটি পেয়েছে এক নতুন মাত্রা। গ্রামীণ মানুষের জীবনের স্বচ্ছতা, আবেগ, আনন্দ ও সংগ্রাম ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়। অনুষ্ঠানে উঠে এসেছে মহানগরের অতি নিকটে থেকেও কীভাবে শহুরে জীবনের প্রতিযোগিতামূলক বাস্তবতা গ্রামবাসী নিজেদেরকে আলাদা রেখেছেন।

কৃষি ও প্রকৃতিকে অক্ষুন্ন রেখে তারা সুশৃংখল জীবনের এক গ্রাম্য রূপ দেখতে ৫ হাজার গ্রামবাসী সম্মিলিত হয়ে কীভাবে গড়ে তুলেছেন প্রকৃতির অভয়ারণ্য জিন্দা পার্ক। সবুজের এই ভূবনের মাঝে ধারণ করা খেলার ফাঁকে ফাঁকে তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী জিন্দা গাঁয়ের ইতিহাস ও সংস্কৃতিও।

কৃষকের ঈদ আনন্দের জন্য জিন্দা পার্কে জলখেলাধুলা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার খেলার তালিকাতেও এসেছে নতুনত্ব ও বৈচিত্র। খেলাগুলোর মধ্যে থাকছে-বৃক্ষমানবের দৌঁড়, তুলার খাঁচায় চাবি খোঁজা, শিশুদের প্রতিযোগিতামূলক বল খোঁজা, লুঙ্গি বাইচ, লেকের পাড়ে বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ ঝুলে লেক পার হওয়া। এসব মজার ও চমৎকার খেলায় অংশ নিয়েছেন স্থানীয় কৃষক, নারী ও শিশু এবং বিভিন্ন পেশার মানুষ।

জনপ্রিয় এই অনুষ্ঠানটি ঈদুল আযহার পরদিন বেলা ৪ টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।

Tags: ঈদুল আযহাকৃষকের ঈদ আনন্দম্যাগাজিন অনুষ্ঠানলিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

অভিনব পন্থায় বিশ্বকাপ বাছাইয়ের দল দিল আর্জেন্টিনা

Next Post

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

Next Post
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

বাংলাদেশের স্টেশনে ঈদযাত্রার প্রথম দিনে উপচে পড়া ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রার প্রথম দিনে স্টেশনে উপচে পড়া ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT