চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনব পন্থায় বিশ্বকাপ বাছাইয়ের দল দিল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 31, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ বাছাই ম্যাচে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও বিশ্বকাপ বাছাইয়ের এখনও চার ম্যাচ হাতে আছে লিওনেল স্কালোনির দলের। জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য দল দিয়েছেন কোচ স্কালোনি। তবে দল ঘোষণায় এবার তারা বেছে নিয়েছে অভিনব পন্থা।

এর আগে বিশ্বকাপের দল ঘোষণায় বেশ কয়েকটি ক্রিকেট দলকে সাধারণ নাগরিক কিংবা বিভিন্ন ক্ষেত্রে কর্মরতদের মাধ্যমে দল ঘোষণা করতে দেখা গেছে। আলবিলেস্তেরাও এবার হেঁটেছে সেই পথে। গত মার্চে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু ও প্রায় ১২০০ মানুষ বাস্তুহারা হয়েছিল। তাদের স্মরণে বাহিয়ার নানা বয়স ও পেশার নাগরিকদের মুখেই এবার আর্জেন্টিনার স্কোয়াড প্রকাশ করা হয়েছে। যদিও সেখান থেকে কয়েকজন বাদ পড়বেন চূড়ান্ত দলে।

🏆 #Eliminatorias Estos son nuestros convocados 🇦🇷 para la doble fecha de junio. Desde #BahíaBlanca, con el corazón ❤ pic.twitter.com/0ejiTs5TJp

— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) May 31, 2025

আর্জেন্টিনা আগামী ৬ জুন সান্তিয়াগো দে চিলিতে চিলির বিপক্ষে মুখোমুখি হবে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং ১১ জুন মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। সেটি হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

লাতিন অঞ্চলে ১৪ ম্যাচ শেষে ১০ জয় ১ ড্র ও ৩ হারে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ইকুয়েডরের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে লিওনেল স্কালোনির দল। মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আছে চারে। ১৪ ম্যাচে সেলেসাওদের পয়েন্ট ২১।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুল্লি।

ডিফেন্ডার: মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, কেভিন লোমোনাকো ও ভ্যালেন্টিন বারকো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, নিকোলাস পাজ, ইজিকুয়েল পালাসিও, রদ্রিগো ডে পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও এনজো ফের্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে, অ্যাঙ্গেল কোরেয়া ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাআর্জেন্টিনা দলচিলিমেসিলাতিন আমেরিকালিড স্পোর্টসস্কালোনি
Previous Post

কর্ণাটকে নিষিদ্ধ হলো কমল হাসানের সিনেমা

Next Post

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার জিন্দা পার্কে

Next Post
কৃষকের ঈদ আনন্দ উদযাপন, জিন্দা পার্কে পুষ্পস্তবক ও পাতা পরিহিত কৃষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার জিন্দা পার্কে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT