চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ‘অ্যানিমেল’ দেখেননি, কারণ জানিয়ে প্রশংসিত কঙ্কনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 15, জানুয়ারি 2024
in বিনোদন
A A
কঙ্কনা নতুন সিনেমার পোস্টারে সাহসী ও শক্তিশালী চরিত্রে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্কনা সেন শর্মা মুখ খুলেছেন ‘অ্যানিমেল’ প্রসঙ্গে। জানিয়েছেন সিনেমাটি না দেখার পেছনের কারণ। তার উত্তর প্রশংসা পাচ্ছে সামাজিক মাধ্যমে।

সন্দীপ রেড্ডির ‘অ্যানিমেল’ প্রশংসার চেয়ে সমালোচনাই পেয়েছে বেশি। তবুও বক্স অফিস কাঁপাচ্ছে এই ছবি। অনেকেই রাখঢাক না রেখেই ছবিটি নিয়ে সমালোচনা করেছেন। তবে কঙ্কনা সেন শর্মা সিনেমাটি সমর্থন না করার পেছনের কারণটা জানিয়েছেন খুবই নমনীয় ভাবে।

স্মিথা প্রকাশের সঙ্গে এনআই পডকাস্টে ‘অ্যানিমেল’ নিয়ে কথা বলেছেন কঙ্কনা। জানিয়েছেন তিনি সহিংসতার পক্ষে নির্মাণ করা সিনেমা দেখতে আগ্রহী নন পর্দায়।

কঙ্কনা বলেন, ‘যৌক্তিক কারণ থাকলে পর্দায় সহিংসতা দেখতে আমার ব্যক্তিগতভাবে সমস্যা নেই। এমনকি যৌনতা দেখতেও সমস্যা নেই। তবে আমি কেবল এগুলো দেখার জন্য যেতে চাই না। শুধু সহিংসতা উপভোগ করার জন্য সিনেমা দেখতে যেতে চাই না। সিনেমায় এসব থাকার একটি কারণ থাকতে হবে, কারণ এগুলো চরিত্রের সাথে সংযোগ স্থাপন করে, গল্পের সাথে সংযোগ তৈরি করে। এটা থাকার পেছনে কারণ থাকতে হবে। এসব কেন জুড়ে দেয়া হয়েছে? পরিচালকের উদ্দেশ্য কী?’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি যতটুকু বুঝেছি, হয়তো আমি ভুল হতে পারে, আমি অ্যানিমেল দেখিনি কারণ আমার মনে হয়েছে এটি আমার ধরনের সিনেমা নয়। রিভিউ দেখেও আগ্রহ পাইনি। আমি তার আগের কাজ সম্পর্কেও জানি, তিনি এটাই করেন। একজন নির্মাতা যিনি মেয়েদের পিছু নেয়াটাকে গ্লোরিফাই করেন, সম্পর্কে সহিংসতা থাকাটাকে ন্যায়সঙ্গত দেখান পর্দায়। আমি তো এসব সমর্থন করি না। ভালো ছবি হলে আমার দেখতে সমস্যা নেই। কিন্তু আমি সেরকম কিছু শুনিনি। আমার মনে হয় আমি টার্গেট অডিয়েন্সের মাঝে পড়িনা কোনোভাবেই। লক্ষ মানুষ আছেন যারা দেখছেন, তাই ছবিটি ভালো করছে। তাদের আমাকে প্রয়োজন নেই।’

রেডইটে কঙ্কনার এই মন্তব্যের ক্লিপ ছড়িয়ে পড়েছে। ভক্তরা কঙ্কনার শব্দ নির্বাচনের প্রশংসায় পঞ্চমুখ। এক ভক্ত লিখেছেন, ‘রুচিশীল, মার্জিত এবং বিনয়ী! কুইন কঙ্কনা।’ আরেক ভক্ত লিখেছেন, ‘বিনয়ের সাথে মার্জিত ভাবে উচিত কথা বলে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন কঙ্কনা। কঙ্কনার কাছ থেকে মানুষের শেখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘পারফেক্ট পয়েন্টস।’

‘অ্যানিমেল’ সিনেমাটি নিয়ে সমালোচনার বড় কারণ—এর সিনেমা-দর্শন। বেশির ভাগ সমালোচক বলছেন, এটি নারীবিদ্বেষী সিনেমা। এর অনেকগুলো সংলাপ, পরিস্থিতি দেখে এটি যে ‘টক্সিক ম্যাসকুলেনিটি’কে রীতিমতো ‘উদযাপন’ করেছে, এমনটা মনে হয়েছে অনেক সমালোচকের।

১ ডিসেম্বর মুক্তির পর বক্স অফিসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯১৫ কোটি রুপি আয় করেছে ‘অ্যানিমেল’। ‘রকস্টার’, ‘তামাশা’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর মতো হিট সিনেমাগুলোয় রণবীরকে রোমান্টিক রূপে পাওয়া গিয়েছিল। তবে ‘অ্যানিমেল’-এ তাঁকে পাওয়া গেছে সহিংসরূপে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: অভিনয়অ্যানিমেলকঙ্কনা সেন শর্মাবলিউডরকস্টাররণবীর কাপুরসিনেমা
Previous Post

যুবরাজের রেকর্ড ভেঙে চতুর্বেদীর ৪০৪ রান

Next Post

এবার ডিপফেক ভিডিও’র শিকার টেন্ডুলকার

Next Post
দুই ব্যক্তি, একজন বক্তা ও একজন নারী, outdoorsে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ডিপফেক ভিডিও’র শিকার টেন্ডুলকার

শিল্পকলা পদক ২০২১ ও ২০২২ এর লোগো ও বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী ও সংগঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT