চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী ও সংগঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 15, জানুয়ারি 2024
in বিনোদন
A A
শিল্পকলা পদক ২০২১ ও ২০২২ এর লোগো ও বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালি জাতির প্রতিটি আন্দোলন-সংগ্রাম ও অর্জনে বরাবরই বিশেষ ভূমিকা রেখে এসেছেন এদেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের সব শাখার মাধ্যমে তাঁদের অবদান অপরিসীম।

হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের লালন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আজও কাজ করে যাচ্ছেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে তারা নিঃস্বার্থভাবে অবদান রেখে চলেছেন।

দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজনদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে দেয়া হচ্ছে ‘শিল্পকলা পদক’।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ দেয়া হচ্ছে ২০ গুণী ও সংগঠনকে। শিল্পকলা একাডেমি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মাঠ পর্যায় থেকে প্রাপ্ত গুণীজনের তালিকা ও আবেদন চূড়ান্তভাবে মনোনয়নের লক্ষ্যে ‘শিল্পকলা পদক’ নীতিমালা অনুযায়ী আবেদনসমূহ পর্যালোচনা জন্য গঠিত মূল্যায়ন কমিটির মাধ্যমে সর্বসম্মতিক্রমে (১২টি ক্ষেত্র হতে ১০টি ক্ষেত্র) ২০ জন গুণীশিল্পী ও প্রতিষ্ঠানকে ২০২১ সালে এবং ২০২২ সালের জন্য ‘শিল্পকলা পদক’ প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। ‘শিল্পকলা পদক’-এর জন্য মনোনীত ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ০১ (এক) টি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর নাম এবং মনোগ্রাম সম্বলিত স্বর্ণ পদক, সনদপত্র এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকার চেক প্রদান করা হয়ে থাকে।

পদক প্রসঙ্গে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেছেন, ‘‘বিনম্র শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি শিল্পের মহান পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার স্বপ্নযাত্রায় শিল্প-সংস্কৃতির চর্চা, প্রসার ও বিকাশকে বিশেষ গুরুত্ব দিয়েছেন; অনুপ্রাণিত করে চলেছেন দেশের শিল্পী, সাহিত্যিক এবং সংস্কৃতিসেবীদের। আমি বিশ্বাস করি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম আলোকিত ও সৃজনশীল দেশে পরিণত করতে অনন্য ভূমিকা পালন করবে। আমি পদকপ্রাপ্ত গুণী শিল্পীদের শ্রদ্ধা জানাই। সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।”

সংবাদ বিজ্ঞপ্তি আরো জানানো হয়, রাষ্ট্রপতির সদয় অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক’ প্রদান অনুষ্ঠান শিগগির আয়োজন করা হবে।

২০২১ ও ২০২২ অর্থ বছরে যে সকল গুণী শিল্পীরা শিল্পকলা পদক পেয়েছেন-

২০২১ সালে শিল্পকলা পদক পেয়েছেন

১. যন্ত্রসঙ্গীত- জনাব মো: নূরুজ্জামান
২. নৃত্যকলা- জনাব শারমীন হোসেন
৩. কণ্ঠসংগীত- জনাব সাদি মহম্মদ
৪. চারুকলা- শিল্পী বীরেন সোম
৫. নাট্যকলা- অধ্যাপক আবদুস সেলিম
৬. লোকসংস্কৃতি – জনাব মো: নহীর উদ্দিন
৭. চলচ্চিত্র- ড. মতিন রহমান
৮. আবৃত্তি – কাজী মদিনা
৯. যাত্রাশিল্পী – জনাব এম. এ. মজিদ
১০. সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক- জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

২০২২ সালে শিল্পকলা পদক পেয়েছেন
১. যন্ত্রসঙ্গীত- জনাব ফোয়াদ নাসের
২. নৃত্যকলা- জনাব সাজু আহম্মেদ
৩. কণ্ঠসংগীত- জনাব এলেন মল্লিক
৪. চারুকলা- অধ্যাপক অলক রায়
৫. নাট্যকলা- জনাব খায়রুল আলম সবুজ
৬. লোকসংস্কৃতি – জনাব সুনীল কর্মকার
৭. ফটোগ্রাফি- জনাব রফিকুল ইসলাম
৮. আবৃত্তি- মীর বরকতে রহমান
৯. যাত্রাশিল্পী- জনাব অরুণা বিশ্বাস
১০. সৃজনশীল সাংস্কৃতিক গবেষক- ড. সফিউদ্দিন আহমদ।

Tags: চলচ্চিত্রথিয়েটারনাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

এবার ডিপফেক ভিডিও’র শিকার টেন্ডুলকার

Next Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইটালির প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইটালির প্রধানমন্ত্রী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইটালির প্রধানমন্ত্রীর অভিনন্দন

নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT