চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরি হারালেন কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 অপরাহ্ন 29, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
কেকেআর প্রধান কোচ চন্দ্রকান্তের ছবি, ক্রিকেট মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের সবশেষ মৌসুমে ভালো করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে কেবল পাঁচটিতে জিতে টেবিলের আটে থেকে আসর শেষ করেছিল দলটি। হতাশাজনক পারফরম্যান্সের পর চাকরি হারিয়েছেন দলটির প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

মঙ্গলবার বিবৃতিতে বিষয়টি জানিয়েছে কেকেআর। বলেছে, ‘চন্দ্রকান্ত পাণ্ডিত নতুন চ্যালেঞ্জ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন। ২০২৪ সালে চ্যাম্পিয়ন করানোর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য। তার নেতৃত্ব এবং শৃঙ্খলা দলের ওপর দারুণ প্রভাব রেখেছে। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

২০২২ সালের আগস্টে কলকাতায় যোগ দেন চন্দ্রকান্ত। দায়িত্ব নেয়ার পর ২০২৩ সালে প্রথম মৌসুমে দল সপ্তম হয়েছিল কলকাতা। ২০২৪ আসরে তার অধীনে শিরোপা জয়ের স্বাদ পায় কলকাতা।

ভারতের জার্সিতে পাঁচ টেস্ট ও ৩৬ ওয়ানডে খেলা উইকেটরক্ষক ব্যাটার চন্দ্রকান্তের কোচিংয়ে আইপিএলে তিন আসরে ৪২ ম্যাচ খেলেছে কলকাতা। এর মধ্যে জিতেছে ২২টিতে, হেরেছে ১৮টিতে, ফল হয়নি ২টি ম্যাচের।

ধারণা করা হচ্ছে, চন্দ্রকান্ত আবারও মধ্যপ্রদেশের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পারেন।

Tags: আইপিএলকলকাতা নাইট রাইডার্সকেকেআরলিড স্পোর্টস
Previous Post

ইনডাকশন পদ্ধতি ব্যবহারে কমবে সিজার

Next Post

আবুল মনসুর আহমেদের লেখা আগামী দিনে মানুষকে পথ দেখাবে

Next Post
আবুল মনসুর আহমেদের লেখা বই উপহার গ্রহণ করছেন দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবুল মনসুর আহমেদের লেখা আগামী দিনে মানুষকে পথ দেখাবে

দুবাই প্রবাসী ব্যবসায়ীর গয়না ভর্তি ব্যাগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাই প্রবাসী ব্যবসায়ী যেভাবে ফিরে পেলেন চার কোটি টাকার গয়না ভর্তি ব্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT