চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবুল মনসুর আহমেদের লেখা আগামী দিনে মানুষকে পথ দেখাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 অপরাহ্ন 29, জুলাই 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
আবুল মনসুর আহমেদের লেখা বই উপহার গ্রহণ করছেন দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজ সংস্কার, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক মূল্যবোধ, বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং রাজনীতি নিয়ে আবুল মনসুর আহমেদের লেখা আগামী দিনে মানুষকে পথ দেখাবে। আবুল মনসুর আহমদের লেখা বিভিন্ন বই নিয়ে আলোচনা করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোচনা মজুমদার।

শুক্রবার ২৯ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ‘আবুল মনসুর আহমদের আমেরিকা: বাংলাদেশের ভাষা আন্দোলনের এক বৈশ্বিক বুদ্ধিবৃত্তিক বয়ান’ শীর্ষক একক বক্তৃতায় এ কথা বলেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোচনা মজুমদার। এ কে বসাক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ।

আবুল মনসুর আহমদের লেখা বিভিন্ন বই নিয়ে আলোচনায় তিনি উল্লেখ করেন, সমাজজীবনে কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির স্বরূপ উন্মোচন, বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং উপমহাদেশের রাজনীতি নিয়ে ইতিহাসের পাতায় আবুল মনসুর আহমদ যা সৃষ্টি করে গেছেন, তা এককথায় ঐতিহাসিক। আগামী দিনে এসব লেখা মানুষকে পথ দেখাবে।

অধ্যাপক রোচনা মজুমদার বলেন, রাষ্ট্র হিসেবে আমেরিকার গড়ে ওঠার সময় ভাষা ও জাতির মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেসব কথাও দেশ-বিদেশে শুনিয়েছেন আবুল মনসুর আহমদ। তিনি বলেন, আবুল মনসুর আহমদ ছিলেন বহু প্রতিভার অধিকারী। আবুল মনসুর ছিলেন একাধারে সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী, সাহিত্যিক। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গাত্মক লেখক হিসেবে আজও তিনি ইতিহাসের পাতায় জেগে আছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক উৎপল চক্রবর্তী। অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে যান আবুল মনসুর আহমদের ছেলে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

Previous Post

চাকরি হারালেন কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত

Next Post

দুবাই প্রবাসী ব্যবসায়ী যেভাবে ফিরে পেলেন চার কোটি টাকার গয়না ভর্তি ব্যাগ

Next Post
দুবাই প্রবাসী ব্যবসায়ীর গয়না ভর্তি ব্যাগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাই প্রবাসী ব্যবসায়ী যেভাবে ফিরে পেলেন চার কোটি টাকার গয়না ভর্তি ব্যাগ

নায়িকা মিষ্টি জান্নাতের সঙ্গে তার বাবা, ফুলের বাগানে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হারালেন নায়িকা মিষ্টি জান্নাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT