চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরের ম্যাচ থেকে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলবে: শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 অপরাহ্ন 19, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শান্তের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তিনি ক্যাপ ও গ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ৯৩ রান। এরপর ১৩৭ রানে চার ব্যাটারকে হারায় বাংলাদেশ। আউট হওয়া ব্যাটারদের প্রায় সবাই ফিরেছেন বাজে শট খেলতে গিয়ে। বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও দায়িত্বশীল ব্যাটিং না করায় বাংলাদেশ থেমেছে ২৫৬ রানে। স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হারের পর ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার আশা করেছেন নাজমুল হোসেন শান্ত। বলেছেন, ‘পরের ম্যাচ থেকে ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলবে।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত বলেছেন, ‘ভারত সবসময়ই ভালো দল। তারা এইভাবে খেলতে সক্ষম। আজ তারা আমাদের সেটা দেখিয়েছে। সবদলই (নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত) খুবই ভালো। আমার মনে হয়, এখন পর্যন্ত আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। আশা করি সামনে সেটা করতে পারব।’

‘তানজিদ খুব ভালো ব্যাটিং করেছে। সব পেসাররাও ভালো করেছে। আমাদের দলের জন্য দুশ্চিন্তার জায়গা হচ্ছে, ব্যাটিংয়ে আমরা শেষটা ভালো করিনি। আমরা ভালো শুরু করেছিলাম। আমার মনে হয় তানজিদ ও লিটন যদি আরও কিছুক্ষণ ব্যাটিং করত, তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত। আমরা এখনও আমাদের সেরা খেলা খেলিনি। আমাদের ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। আশা করি পরের ম্যাচে সেটা দেখাতে পারব।’

চোটের কারণে ভারতের বিপক্ষে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। তার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে শান্ত বলেছেন, ‘তিনি ভালোভাবেই সুস্থ হয়ে উঠছেন। আশা করি আমরা সামনের ম্যাচে তাকে পাব।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিবাংলাদেশভারতলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

ভালো উইকেটে না খেলাও কি দায়ী?

Next Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

Next Post
অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

র‍্যাবের চেকপোস্টের নিরাপত্তা ব্যবস্থা দুর্গাপূজায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় ৮৪০ মণ্ডপে র‍্যাবের চেকপোস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT