চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজায় ৮৪০ মণ্ডপে র‍্যাবের চেকপোস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 পূর্বাহ্ন 20, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
র‍্যাবের চেকপোস্টের নিরাপত্তা ব্যবস্থা দুর্গাপূজায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গা পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বমোট ৮৪০টি মণ্ডপের মধ্যে গুরুত্বপূর্ণ ১১৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র‍্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে।

এছাড়াও দুর্গা পূজায় দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব।

পূজা উপলক্ষ্যে ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ওয়ারী, নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে র‌্যাব-১০।

আজ শুক্রবার ২০ অক্টোবর ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ২৪ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।

এ উপলক্ষ্যে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বৃহস্পতিবার ১৯ অক্টোবর থেকে চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপস) আমিনুল ইসলাম।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং এর ফলে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎযাপনের জন্য যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-১০ কর্তৃক চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোল পরিচালনাসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীর সর্বমোট ৮৪০টি মণ্ডপের মধ্যে গুরুত্বপূর্ণ ১১৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র‌্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। এছাড়াও পূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকার প্রবেশ মুখসমূহে র‌্যাবের চেকপোস্ট পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য র‍্যাবের বিশেষ টিম নিয়োজিত রয়েছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন হিন্দু সম্প্রদায়েরে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের র‌্যাব কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Tags: দুর্গা পূজার‌্যাবর্যাব ১০
Previous Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

Next Post

মা দুর্গা আসছে শান্তির বার্তা নিয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী মা দুর্গা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মা দুর্গা আসছে শান্তির বার্তা নিয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় প্রেসক্লাবের সামনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় প্রেসক্লাবে মিনি ম্যারাথন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT