চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনস্টাসকে কোহলির ধাক্কার উত্তাপ ছড়িয়ে পড়েছে

বোর্ডার-গাভাস্কার সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 26, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, কনস্টাসের ধাক্কার উত্তাপ ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্ন টেস্টের শুরুতেই পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসের সংঘর্ষ কেন্দ্র করে। কাঁধ দিয়ে ‘ইচ্ছাকৃত’ ধাক্কা মারার অভিযোগ উঠেছে কোহলির বিরুদ্ধে। ঘটনার জেরে শাস্তি পেতে পারেন ভারতের সাবেক অধিনায়ক।

ম্যাচের তখন দশম ওভার শেষ, উইকেটে প্রান্ত বদলের সময় কোহলির সঙ্গে কাঁধে ধাক্কা লাগে কনস্টাসের। অভিষিক্ত অজি ১৯ বর্ষী ব্যাটার সঙ্গে সঙ্গে কিছু একটা বলেন কোহলিকে। ক্রিকেট মাঠে বরাবরই আগ্রাসী মনোভাব নিয়ে থাকা কোহলিও চুপ থাকেননি। কথার লড়াইয়ে জড়ান দুজনই। শেষে আরেক অজি ওপেনার উসমান খাজা এবং আম্পায়ার এগিয়ে এসে থামান তাদের।

ততক্ষণে উত্তাপ ছড়িয়ে পড়ে ক্রিকেটবিশ্বে। কনস্টাসের আচরণের সমালোচনা যেমন হচ্ছে, কোহলির যেচে গিয়ে ধাক্কা দেয়ার নিন্দাও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

“Have a look where Virat walks. Virat’s walked one whole pitch over to his right and instigated that confrontation. No doubt in my mind whatsoever.”

– Ricky Ponting #AUSvIND pic.twitter.com/zm4rjG4X9A

— 7Cricket (@7Cricket) December 26, 2024

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, আম্পায়ার এবং রেফারি বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবেন। বেশ কিছু অ্যাঙ্গেল থেকে আমরা ঘটনাটি দেখেছি। ওভার শেষে ওই পর্যায়ে ভারতের ফিল্ডার কোনো অবস্থাতেই ব্যাটসম্যানের ধারেকাছে যাওয়ার কথা নয়। ব্যাটসম্যানরা কোথায় একসঙ্গে দাঁড়ায় সেটা প্রতিটি ফিল্ডারই জানে। আমার কাছে মনে হয়েছে, কনস্টাস অনেক দেরিতে খেয়াল করেছে। কেউ তার সামনে থাকতে পারে সম্ভবত তার ভাবনায় ছিল না। কিন্তু তাকে (কোহলি) বেশকিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে।’

ক্রিকেট আইনের ২.১২ ধারা অনুযায়ী ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্যকারও (দর্শকও) সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। ক্রিকেটে অনুপযুক্ত শারীরিক সংঘর্ষের কোনো জায়গা নেই। যদি কোনো ক্রিকেটার নিয়ম ভেঙে ইচ্ছাকৃত, বেপরোয়াভাবে বা অনিচ্ছাকৃতভাবেও কোনো ক্রিকেটার বা আম্পায়ারের সঙ্গে শারীরিক সংঘর্ষ জড়ান, এই নিয়ম কার্যকর হবে। সেই মুহূর্তের পরিস্থিতি বিচার করে আম্পায়ার দেখতে পারবেন যে অপরাধ ইচ্ছাকৃত ছিল কিনা।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট কীভাবে ঘটনাটি দেখছেন সেটির উপর নির্ভর করছে অনেককিছু। যদি পাইক্রফ্ট মনে করেন দুজনই লেভেল টু পর্যায়ের অপরাধ করেছেন, তাহলে তিন বা চার ডিমেরিট পয়েন্ট দিতে পারেন। চার ডিমেরিট পয়েন্ট পেলে পরের টেস্টে নিষেধাজ্ঞা পেতে পারেন ৩৬ বর্ষী কোহলি। লেভেল ওয়ান পর্যায়ের অপরাধের ক্ষেত্রে সাধারণত জরিমানা করা হয়।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিকোহলিভারতমেলবোর্ন টেস্টলিড স্পোর্টসস্যাম কনস্টাস
Previous Post

সচিবালয়ের ‘আগুনের রহস্য’ নিয়ে উপদেষ্টা আসিফের পোস্ট

Next Post

সচিবালয়ে আগুন: উত্তরবঙ্গ সফর স্থগিত করে ফিরছেন উপদেষ্টা আসিফ

Next Post
উপদেষ্টা আসিফের ছবি, সচিবালয়ে আগুনের ঘটনায় ফিরছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ে আগুন: উত্তরবঙ্গ সফর স্থগিত করে ফিরছেন উপদেষ্টা আসিফ

বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা চিন্তাভাবনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালায়ালাম ইন্ডাস্ট্রির কিংবদন্তী এমটি’র প্রয়াণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT