চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালায়ালাম ইন্ডাস্ট্রির কিংবদন্তী এমটি’র প্রয়াণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 26, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা চিন্তাভাবনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত হলেন মালায়ালাম ভাষার কিংবদন্তী লেখক ও পরিচালক এম টি বাসুদেবন নায়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১। চলতি মাসের শুরুতে হৃদরোগে আক্রান্ত হন নবতিপর লেখক। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে। সেখানেই মারা যান তিনি।

‘এমটি’ নামেই পরিচিত বাসুদেবনের জন্ম ১৯৩৩ সালে, কুড্ডালোরের গ্রামে। মাত্র ২০ বছর বয়সে একটি বিদেশি প্রতিযোগিতার জন্য লেখা প্রথম ছোটগল্প লিখে জিতে নিয়েছিলেন প্রথম পুরস্কার। রসায়নে স্নাতক, কিন্তু পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সম্পাদনা।

‘মাতৃভূমি’ নামক জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকায় কাজ করতেন তিনি। সেখানেই প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘অসুরাভিত্ত্ব। যেই উপন্যাসকে অনেকেই মালায়ালাম ভাষার ‘সর্বশ্রেষ্ঠ উপন্যাস’ আখ্যা দেন।

১৯৫৮ সালে প্রকাশিত দ্বিতীয় উপন্যাস ‘নালুকেটু’ এমটি-কে কেরালার সাহিত্যমহলে পাকাপোক্ত একটা জায়গা করে দেয়। ১টি উপন্যাস এবং ১৯টি গল্পসঙ্কলন রয়েছে জ্ঞানপীঠ ও সাহিত্য একাডেমি পুরস্কারজয়ী এই লেখকের।

জনপ্রিয় লেখক ছাড়াও এমটি-র আর এক পরিচয় পরিচালক ও চিত্রনাট্য রচয়িতা হিসেবে। তার নির্দেশিত ছবি ও লেখা চিত্রনাট্যগুলি রাজ্য ও জাতীয় স্তরে অজস্র পুরস্কার পেয়েছে।

১৯৬০-৭০ এর দশকে এমটি-র লেখনির হাত ধরেই মালায়ালাম সিনেমা একটি সমান্তরাল পথে হাঁটা শুরু করে। তার নির্দেশিত ‘নির্মাল্যম’ জাতীয় পুরস্কার পেয়েছিল। গল্প, উপন্যাস, চিত্রনাট্য প্রতিটি ক্ষেত্রেই কেরালার বহুমাত্রিক সমাজ ও সংস্কৃতিকে তুলে ধরেছিলেন এমটি।

Tags: পরিচালকপ্রয়াতলেখক
Previous Post

সচিবালয়ে আগুন: উত্তরবঙ্গ সফর স্থগিত করে ফিরছেন উপদেষ্টা আসিফ

Next Post

সিরিয়ায় আসাদপন্থীদের হামলায় অন্তর্বর্তী সরকারের ১৪ কর্মকর্তা নিহত

Next Post
বাংলাদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় আসাদপন্থীদের হামলায় অন্তর্বর্তী সরকারের ১৪ কর্মকর্তা নিহত

উত্তরা রকফেস্টে দর্শকদের ভিড় ও আলোচনাসহ পারফরম্যান্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লেনরিচ উত্তরা রকফেস্ট মাতালো আর্টসেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT