চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লপের প্রশংসার পর বেকহ্যাম বললেন ‘ওরা তো মেরে ফেলবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 21, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বেকহ্যাম ও ক্লপের ছবি, ফুটবল ও মিডিয়া ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হয়েছে, দলকে তিনে রেখে বিদায় নিয়েছেন অলরেডদের দীর্ঘ সময়ের কোচ ইয়ূর্গেন ক্লপ। জার্মান কোচের বিদায় প্রসঙ্গে আলোচনায় উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইংল্যান্ড দলের সাবেক ভরসা ডেভিড বেকহ্যাম। তারপর মজা করে বলেছেন, ক্লপের এমন প্রশংসা করায় ম্যানচেস্টার ইউনাইটেডে তার সাবেক সতীর্থরা মেরেই ফেলবেন!

রেড ডেভিলদের ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় কেটেছে বেকহ্যাম ও স্যার অ্যালেক্স ফার্গুসনের দুর্দান্ত জুটির সময়ে। সেই ইউনাইটেড তারকা বেকহ্যাম হঠাৎ ক্লপের এমন প্রশংসা করেছেন, যা সাধারণত ইউনাইটেডদের মাঝে দেখা যায় না।

একটি অনুষ্ঠানে অলরেডদের সদ্য সাবেক কোচ ক্লপকে নিয়ে বেকহ্যাম বলেছেন, ‘একজন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থক হওয়া সত্ত্বেও আমি ক্লপকে ভালোবাসি। আমি তার চরিত্র, ব্যক্তিত্বকে ভালোবাসি, যা তার প্রতি সমর্থন জুগিয়েছে।’

এরপর মজার ছলে বলেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু বন্ধুর দ্বারা খুন হতে চলেছি! তার চলে যাওয়া দেখে আমি দুঃখিত। ক্লাব এবং তার সমর্থনে যা করেছে সেটা অসাধারণ।’

লিভারপুলে ক্লপের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত ছিল। কিন্তু দুই মৌসুম আগেই বিদায় বলে দিয়েছেন দলটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ। তিনি এখন ফ্রি এজেন্ট এবং যেকেউ তার কোচিং নিতে পারবে।

বেকহ্যামের দিকে প্রশ্ন যায়, তিনি ইন্টার মিয়ামির জন্য ক্লপের বিষয়টি বিবেচনা করছেন কিনা? হেসে উত্তর দিয়েছেন, ‘আমাদের কাছে এত অর্থ নেই।’

Tags: ইপিএলইংল্যান্ডক্লপফার্গুসনবেকহ্যামম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানার জারি হলে নেতানিয়াহু’র যে সমস্যা

Next Post

ভিকারুননিসার সেই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিকারুননিসার সেই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বর্জন করেছে: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT