চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানার জারি হলে নেতানিয়াহু’র যে সমস্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 21, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেতানিয়াহু ও অন্য নেতাদের সঙ্গে সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ছাড়াও এই তালিকায় রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের তিন নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ এবং ইসমাইল হানিয়া।

মঙ্গলবার ২১ মে বিবিসির প্রতিবেদনে বলা হয়, করিম খানের আবেদনের পর এবার আইসিসিরি বিচারকদের এবটি প্যানেল এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কিনা তা বিবেচনা করবে।

এই গ্রেপ্তারি পরোয়ানার আবেদন মঞ্জুর হলে নেতানিয়াহুসহ এই নেতাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হবে।

আইসিসির বিচারকরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইসিসির ১২৪ সদস্য রাষ্ট্রের ওপর এই পাঁচ নেতাকে গ্রেপ্তারের বাধ্যবাধকতা আসবে। অর্থাৎ নেতানিয়াহু বা অন্যান্যরা এসব দেশ সফর করলে দেশটি নীতিগতভাবে তাদেরকে গ্রেপ্তার করার কথা।

তবে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র দুই দেশের কোনোটিই আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না। আইসিসি যদি সত্যিই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তা হলে ইসরয়েল বা যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু কিংবা ইয়োয়াভ গ্যালান্তের গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই।

যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে এর অর্থ হবে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গ্রেপ্তারের ঝুঁকি না নিয়ে ঘনিষ্ঠ পশ্চিমা মিত্রদের সঙ্গে দেখা করতে পারবেন না।

কেননা ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন আইসিসিকে স্বীকৃতি দেয়। তাই পরোয়ানা জারি হলে ইউরোপের দেশগুলোসহ বিশ্বের অনেক দেশেই সফর বন্ধ করতে হবে নেতানিয়াহু, গ্যালান্ত ও আইডিএফের সামরিক কর্মকর্তাদের। কারণ পরোয়ানা বাতিল হওয়ার আগ পর্যন্ত সেসব দেশে গেলে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে তাদের।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, আইসিসির পদক্ষেপ ‘যুদ্ধ থামাতে, জিম্মিদের বের করে আনা বা মানবিক সহায়তায় পৌঁছাতে সহায়ক নয়’। কিন্তু যদি পরোয়ানা জারি করা হয়, তবে ব্রিটেনকে গ্রেপ্তার করতে হবে।

তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসির উদ্যোগকে নাকচ করে বলেন, ‘এটি অবিশ্বাস্য’। তিনি জানান, ‘ইসরায়েল ও হামাস কোনো দিক দিয়েই তুলনার যোগ্য নয়।’

Tags: আন্তর্জাতিক অপরাধ আদালতইসরায়েল-হামাসনেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Previous Post

রাইসি’র মৃত্যুতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

Next Post

ক্লপের প্রশংসার পর বেকহ্যাম বললেন ‘ওরা তো মেরে ফেলবে’

Next Post
বেকহ্যাম ও ক্লপের ছবি, ফুটবল ও মিডিয়া ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লপের প্রশংসার পর বেকহ্যাম বললেন ‘ওরা তো মেরে ফেলবে’

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিকারুননিসার সেই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT