চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই নজরুল মঞ্চে আবার গাওয়া হলো কেকে-র ‘পল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 04, জুন 2022
in বিনোদন
A A
দুটি গায়ক স্টেজে গান পরিবেশন করছেন, একজন গিটার বাজাচ্ছেন, অন্যজন মাইক্রোফোনে গান গাইছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেকে মারা যাওয়ার পর আবার খুলল নজরুল মঞ্চের দরজা। পারফর্ম করলেন অনুপম রায়। মঞ্চে কেকে-র গান ‘পল’ গেয়ে প্রয়াত গায়ককে সম্মান জানালেন অনুপম।

৩১ মে কেকে মারা যাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতার নজরুল মঞ্চ। অভিযোগ উঠছে, নজরুল মঞ্চের অব্যবস্থা, অতিরিক্ত ভিড় আর এসি ঠিক করে কাজ না করার কারণেই মারা গিয়েছেন কেকে। সেই নজরুল মঞ্চেই শুক্রবার শো করলেন অনুপম রায়।

মঞ্চে উঠে অন্যদিনের মতো হাস্যোজ্বল ছিলেন না অনুপম। শো শুরু করেন ‘আমি আজকাল ভাল আছি’ গান দিয়ে। গানের মাঝেই অনুপম শ্রদ্ধা জানান কেকে-কে। বলেন, ‘মনে পড়ে যাচ্ছে দু’দিন আগের রাত। যখন হাসপাতাল পৌঁছে শুনলাম উনি আর নেই। আমরা সেই শিল্পীর জন্য নীরবতা পালন করতে পারি কি?’ অডিটোরিয়ামে উপস্থিত সকল দর্শকই সমর্থন জানান অনুপমকে। স্টেজের পর্দায় ভেসে ওঠে কেকে-র ছবি।

এক মিনিট নীরবতা পালন করার পর অনুপম কেকে-র ‘পল’ গানটি গেয়ে সম্মান জানান প্রয়াত গায়ককে। আর সেসময়ে আবেগে ভেসে যায় পুরো নজরুল মঞ্চ।

৩০ ও ৩১ মে নজরুল মঞ্চে অনুষ্ঠান ছিল কেকে-র। ৩১ তারিখ অনুষ্ঠান শেষ করে হোটেলে ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন। হোটেলে পৌঁছে শরীর আরও খারাপ করলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Tags: অনুপম রায়কেকেনজরুল মঞ্চ
Previous Post

তরুণীকে বাস থেকে নামিয়ে ধর্ষণের চেষ্টা, আটক ১

Next Post

গন্তব্যে না নিয়ে ১৮ টন সয়াবিন বিক্রি করে দিল ট্রাকের চালক-হেল্পার

Next Post
ট্রাকের চালক ও হেল্পার ১৮ টন সয়াবিন বিক্রি করে দেওয়ার সময় গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

গন্তব্যে না নিয়ে ১৮ টন সয়াবিন বিক্রি করে দিল ট্রাকের চালক-হেল্পার

চ্যানেল আই অনলাইন: রিকশাওয়ালা মেয়ের গল্প ও বাংলাদেশের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে 'রিকশা গার্ল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT