চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে ‘রিকশা গার্ল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 04, জুন 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: রিকশাওয়ালা মেয়ের গল্প ও বাংলাদেশের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অস্ট্রেলিয়ার ‘হয়েটস’ থেকে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’

বিশ্বের প্রথম সারির সিনেমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘হয়েটস’ অন্যতম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর ৫০ টিরও বেশি শহরে রয়েছে ‘হয়েটস’ এর শাখা। আর প্রথমবারের মত ‘হয়েটস’ এর ওয়েবসাইট থেকে সরাসরি বাংলাদেশি কোন সিনেমার টিকেট বিক্রি হবে। এই নতুন ইতিহাসের সূচনা হচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ দিয়ে। আগামী ৮ জুন থেকে নন্দিত পরিচালক অমিতাভ রেজার এই চলচ্চিত্রটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর বাংলাদেশি অধ্যুষিত শহরের সিনেমা হলগুলোতে পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে। আর এই আয়োজন সম্ভব হয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান এবং সিনেমাটির সহযোগী প্রযোজক “বঙ্গজ ফিল্মস” এর নিরলস প্রচেষ্টায়।

ইতোমধ্যে ‘হয়েটস’ এর ওয়েবসাইটে শোভা পাচ্ছে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের পোস্টার সম্বলিত প্রয়োজনীয় খুঁটিনাটি এবং ট্রেইলার। এবং টিকেট কেনার ক্ষেত্রে ডাইন এন্ড ডিস্কভার এবং প্যারেন্ট ভাউচারও ব্যবহার করা যাবে।
এ প্রসঙ্গে “বঙ্গজ ফিল্মস” এর প্রতিষ্ঠাতা তানিম মান্নান বলেন, “সিনেমাবিশ্বে ‘হয়েটস’ খুবই পরিচিত একটি নাম এবং এটি অস্ট্রেলিয়ার বৃহত্তম মুভি প্রদর্শনকারী কোম্পানি হিসেবে পরিচিত। এবারই প্রথম বাংলাদেশি কোনো চলচ্চিত্র যুক্ত হয়েছে ‘হয়েটস’ এর প্রদর্শনীতে। আর তা নিঃসন্দেহে ‘রিকশা গার্ল’ ও বাংলাদেশের সিনেমার জন্য বেশ বড় খবর। আমি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ও সবাইকে সিনেমা হলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।”

২০১৬ থেকে অস্ট্রেলিয়াতে নিয়মিতভাবে বাংলা চলচ্চিত্র প্রদর্শনির আয়োজন করে আসছে “বঙ্গজ ফিল্মস” এবং এখন পর্যন্ত দুই বাংলা থেকে ৩২ টি বাংলা সিনেমার স্ক্রিনিং করেছে প্রতিষ্ঠানটি। তবে এই আয়োজনগুলো হয়ে আসছে প্রাইভেট স্ক্রিনিং পদ্ধতিতে যেখানে ‘হয়েটস’ এর ওয়েবসাইটে বাংলা সিনেমার টিকেট কেনা যেতনা এবং অন্যকোন টিকেটিং ওয়েবসাইটের মাধ্যমে কিনতে হত। রিকশা গার্ল’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমা এই সীমাবদ্ধতা কাটিয়ে মূলধারার বানিজ্যিক সিনেমার কাতারে শরিক হলো।

এর আগে মে মাসজুড়ে যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে প্রদর্শিত হয় ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি। দেশটির যেসব অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে সেগুলো হলো- নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, ওহাইও, ওকলাহোমা, লুইজিয়ানা, অ্যারিজোনা, অরেগন, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, মিশিগান, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়া।

বাংলাদেশে এখনো মুক্তির অপেক্ষায় থাকা ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র। ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। রিকশা গার্ল’ নির্মিত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য অবলম্বনে। ‘নাইমা’ নামের এক কিশোরী’র জীবনযুদ্ধকে ঘিরে আবর্তিত হয়েছে এ ছবিটির গল্প। শিল্পী ‘নভেরা রহমান’ সিনেমাতে ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্র ও অন্যরা। ‘রিকশা গার্ল’র চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।

যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ও সিনেমাবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে ‘রিকশা গার্ল’। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজকরা হলেন, জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর ও এরিক জে অ্যাডামস।

Tags: লিড বিনোদন
Previous Post

গন্তব্যে না নিয়ে ১৮ টন সয়াবিন বিক্রি করে দিল ট্রাকের চালক-হেল্পার

Next Post

মাদ্রাসার ছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা

Next Post
বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, ঢাকার একটি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রাসার ছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা

বক্তব্য দিচ্ছেন একজন পুরুষ, পেছনে মাইক্রোফোন ও সংবাদমাধ্যমের ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ভোটে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: কে এম নুরুল হুদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT