চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্পনার রঙে সেজেছে কিশোরগঞ্জ হাওরের সড়ক পথ

এস কে রাসেল by এস কে রাসেল
11:58 পূর্বাহ্ন 14, এপ্রিল 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
হাওরের সড়কে রঙিন আলপনা ও পর্যটকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্পনার রঙে সাজানো হয়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রামের জিরো পয়েন্টের ১৪ কিলোমিটার অলওয়েদার সড়ক পথ। এই আল্পনাকে বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কন বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্যও আবেদন করবেন তারা। এই আল্পনার নাম দেয়া হয়েছে আল্পনায় বৈশাখ-১৪৩১ উৎসব।

রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে সকাল সাড়ে ১০টায় মিঠামইন জিরো পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুলির আঁচড়ের মাধ্যমে আলপনায় বৈশাখ-১৪৩১ উৎসবের সমাপ্তি করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

হাওরের রঙিন সড়ক, কিশোরগঞ্জের সুন্দর প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দেখা গেছে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিককে সাথে নিয়ে আপ্লনা রঙিন অলওয়েদার সড়কের মোটরসাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্মাণাধীন ভবনের রড পড়ে নিহতের ঘটনায় স্বজনরা মামলা করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কোভিড-১৯ এর বিরতির পর পহেলা বৈশাখের আল্পনার উৎসব আবার ফিরে আসায় বাঙ্গালী চেতনার উদযাপন আবার তার চেনা রূপ লাভ করেছে। আয়োজকদের প্রতি আমি শুভকামনা জানাচ্ছি ও আশাবাদ ব্যক্ত করছি যেন তারা ভবিষ্যতেও এমন আয়োজন করে দেশবাসীকে আনন্দে ভাসাতে পারে। এ আয়োজন ইতিহাসের পাতায় নাম লেখাবে।
কিশোরগঞ্জ হাওরের সড়ক পথে আনন্দময় পরিবেশ, বিভিন্ন ব্যক্তি ও পর্যটকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্রময় সব উৎসব উদযাপনে বাংলালিংক গভীরভাবে দায়বদ্ধ।

দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ এ সকল উৎসবের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলালিংক-এর এই আয়োজন ভবিষ্যত প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও দেশীয় উৎসবকে তুলে ধরার একটি প্রয়াস।

হাওরের গৃহিনী নিঝুম আফরোজ জানান, আমাদের বৈশাখ মানে ধান ঘরে তোলার আনন্দ। তবে এবারের বৈশাখে আল্পনার রঙে রঙিন হলো আমাদের অলওয়েদার সড়ক। এতে আমাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।

হাওরে ঘুরতে আসা ব্যাংকার মাসুদুর রহমান জানান, অসাধারণ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিশোরগঞ্জের পুলেরঘাট থেকে ঘুরতে আসছি। সেই সকাল ৬টায় ঘুম থেকে ওঠে প্রস্তুতি নিয়ে এসেছি ইতিহাসের সাক্ষী হতে।

স্থানীয় হাওরবাসী মুজাহিদ সরকার জানান, হাওরের এই অলওয়েদার সড়কটি এমনিতে সারাদেশে ভাইরাল। এবার এখানে আলপনা অঙ্কন করায় হাওরে আরও পর্যটক আসবে যাতে করে হাওরের সাধারণ মানুষের লাভ হবে।

শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল, বাংলালিংক ডিজিটাল ও বার্জার পেইন্টস যৌথ উদ্যোগে কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার অলওয়েদার সড়কে আল্পনা অঙ্কনের মধ্য দিয়ে শুরু হয় দেশের সবচেয়ে বড় আল্পনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’, যা রোববার সকালে শেষ হয়েছে।

Tags: আলপনাকিশোরগঞ্জহাওর
Previous Post

অস্ট্রেলিয়ায় শপিং মলে হামলাকারী ব্যক্তি পুলিশের হাতে নিহত

Next Post

জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি আনচেলত্তি

Next Post
এনচেলত্তি ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন, খুশি ও সন্তুষ্টির প্রকাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি আনচেলত্তি

হাজারো কণ্ঠে বর্ষবরণের আনন্দে মুখর চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দর পৃথিবী তৈরির প্রতিজ্ঞায় হাজারো কণ্ঠে বর্ষবরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT