চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দর পৃথিবী তৈরির প্রতিজ্ঞায় হাজারো কণ্ঠে বর্ষবরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 14, এপ্রিল 2024
in বিনোদন
A A
হাজারো কণ্ঠে বর্ষবরণের আনন্দে মুখর চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হলো বাংলা ১৪৩১ সাল। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছিল বিকাশ নিবেদিত “হাজারও কণ্ঠে বর্ষ বরণ ১৪৩১” পাওয়ার্ড বাই- বার্জার পেইন্টস-এর।

রোববার সকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনে সারাদেশ থেকে বিভিন্ন শিল্পীরা অংশ নিয়েছেন। মঞ্চে দাড়িয়ে এক হাজারের বেশি শিল্পী নতুন সূর্যকে স্বাগত জানান। বেজে ওঠে সরোদ। বাঙালির উৎসবের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র হয়ে উঠে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র।

সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক- এমন ভাবনাকে কেন্দ্র করে হাজারও কণ্ঠে বর্ষ বরণের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে কেবল সুরের ধারা নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা অংশ নিয়েছেন। এমনকি কলকাতা থেকেও শিল্পীরা এসেছেন। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সকলের মিলিত প্রয়াসে হাজারো কণ্ঠে নববর্ষকে আবাহন করা।’

নারী বক্তা বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি আরও বলেন, ‘এই সময়ের পৃথিবী হানাহানি, যুদ্ধ এবং হিংসায় উন্মত্ত। এই নতুন বছর আমাদের সমস্ত দুষিত আবহ থেকে মুক্তি করুক। আমরা একটি সুন্দর পৃথিবীতে বাস করি, একটি সুন্দর পৃথিবী তৈরি করার প্রতিজ্ঞাই হোক এবছর সকলের প্রতিজ্ঞা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা সহ সব শ্রেণী পেশার মানুষ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত এক যুগ ধরে আয়োজন করা হচ্ছে সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। অনলাইনে রেজিস্ট্রেশন এবং অডিশনের পর আজ মূল অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শিল্পীরা। এবারের আয়োজনে অংশ নিচ্ছেন সুরের ধারা অনুষ্ঠানের নিয়মিত শিশু শিল্পীরাও। মহড়ায় শিল্পীদের সার্বিক নির্দেশনা দিচ্ছেন ভারতীয় সংগীত তত্ত্বাবধায়ক পুলক সরকার।

শিল্পীদের কণ্ঠে বর্ষবরণের পাশাপাশি আয়োজন করা হয়েছিল বৈশাখী মেলার। মেলায় ছিল বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো স্টল।

Tags: বর্ষবরণরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসুরের ধারা
Previous Post

জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি আনচেলত্তি

Next Post

ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ে বাপ্পী-মিতু জুটির ‘শত্রু’র প্রিমিয়ার

Next Post
চ্যানেল আই অনলাইন: শত্রু সিনেমার মূল চরিত্রের দৃশ্য, বেপরোয়া অ্যাকশন দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ে বাপ্পী-মিতু জুটির ‘শত্রু’র প্রিমিয়ার

শাবিপ্রবি'র নতুন ডিন ড. আরফিন নোবেল, বাংলাদেশে শিক্ষাব্যবস্থা উন্নয়নে অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবিপ্রবি'র কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. আরফিন নোবেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT