চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে প্রেমিকাকে পাথরের স্ল্যাব দিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 29, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রেমিকাকে হত্যার জন্য পাথরের স্ল্যাব ব্যবহার করে হামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে একজন যুবক তার প্রেমিকাকে প্রকাশ্যে হত্যা করেছে। একাধিকবার ছুরিকাঘাত এবং পাথরের স্ল্যাব দিয়ে আঘাত করে মেয়েটিকে হত্যা করা হয়। এসময় আশেপাশের মানুষজন তাদের পাশ দিয়ে হেটে গেলেও কেউ ছেলেটিকে বাধা না দিয়ে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে।

এনডিটিভি জানিয়েছে, গতকাল রোববার উত্তর দিল্লির রোহিনীতে একটি সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পরে।

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, একটি ব্যস্ত গলিতে মেয়েটিকে হত্যা করা হয়েছে। এসময় কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। হত্যার পর যুবকটিকে পালিয়ে যেতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, আগের দিন সন্ধ্যায় এই দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল। রোববার সন্ধ্যায় লোকটি ছুরি দিয়ে কিশোরীকে আক্রমণ করে। এক পর্যায়ে ছুরিটি শরীরে আটকে যায়। তারপর লোকটি একটি পাথরের স্ল্যাব তুলে নিয়ে তাকে বারবার আঘাত করে।

পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, মেয়েটি তার বন্ধুর ছেলের জন্মদিনের পার্টিতে যাওয়ার সময় তার ওপর এই হামলা চালানো হয়।

দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ সুমন নালওয়া বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আমরা শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করব।

দিল্লির মহিলা প্যানেলের প্রধান, স্বাতি মালিওয়াল বলেছেন, এই ঘটনার জন্য পুলিশকে একটি নোটিশ জারি করা হয়েছে। অপরাধটি সিসিটিভিতে ধারণ করা হয়েছিল। বেশ কিছু লোক এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। দিল্লি নারীদের জন্য অত্যন্ত অনিরাপদ হয়ে উঠেছে।

Tags: দিল্লি
Previous Post

‘এটা বিদায় নয়, খুব দ্রুত আবারও দেখা হবে’

Next Post

শতবর্ষে হেনরি কিসিঞ্জার জানালেন ৩য় বিশ্বযুদ্ধের শঙ্কা

Next Post
হেনরি কিসিঞ্জার এর ছবি, তিনি চোখে চশমা ও হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শতবর্ষে হেনরি কিসিঞ্জার জানালেন ৩য় বিশ্বযুদ্ধের শঙ্কা

রাবিতে ভর্তি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা লাইন দিয়ে অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT