চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটা বিদায় নয়, খুব দ্রুত আবারও দেখা হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 29, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব ফুটবলে বার্সেলোনা অধ্যায় শেষ করে ফেললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ও বার্সা অধিনায়ক সার্জিও বুসকেটস। মায়োর্কার বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলে ন্যু ক্যাম্পের ৯০,০০০ দর্শকের সামনে বিদায় নিয়েছেন আবেগাপ্লুত বুসকেটস। বলেছেন, ‘বার্সেলোনায় স্বপ্নপূরণ হয়েছে।’

বিদায়ী ম্যাচে ন্যু ক্যাম্পে আবেগঘন বক্তব্য দিয়েছেন বুসকেটস। কোচ, সতীর্থ, স্টাফ, দর্শক এবং বাবা-মাকে ধন্যবাদ জানান। বলেছেন, ‘এতবছর ধরে যেসব খেলোয়াড় আমার সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন, তাদের ধন্যবাদ। আপনারা যারা দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এখানে খেলতে পারা আনন্দের। আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে খুশি করেছেন।’

ছোটবেলার স্বপ্নের কথা টেনে বুসকেটস বলেছেন, ‘যখন ছোট ছিলাম, এই স্টেডিয়ামে খেলার স্বপ্ন দেখতাম। আজ এখানে ইতি টেনে দিলাম, কারণ আবারও আমরা বিশ্বের সেরা স্টেডিয়াম পাবো। আমরা বিশ্বের সেরা ক্লাব, আমাদের আছে সেরা খেলোয়াড় এবং সেরা দর্শক।’

‘এখানে খেলা দেখতে এসেছি, সেগুলো টিভিতেও দেখেছি, অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছি এবং বিশ্বের সেরা ক্লাব হওয়ার গৌরব আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি একজন সদস্য, একজন দর্শকও। এখন ছেড়ে যাচ্ছি, কিন্তু যে স্বপ্ন ছোটবেলায় দেখেছিলাম, সেটা পূরণ হয়েছে এবং বাস্তবতারও উন্নতি হয়েছে।’

‘এখানে আসতে পেরে, এতগুলো ট্রফি জিততে পেরে এবং এখানকার গুরুত্বপূর্ণ সদস্য হতে পারায় ক্লাব আমার হৃদয়ে গেঁথে আছে। অবশেষে, এটাই বলতে চাই, এটা আমার বিদায় নয়, খুব দ্রুত আবারও দেখা হবে।’

২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সার্জিও বুসকেটস বার্সেলোনার হয়ে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ট্রফি, ৩টি চ্যাম্পিয়ন্স ট্রফি, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৯টি স্প্যানিশ চ্যাম্পিয়ন ট্রফি, ৩টি উয়েফা সুপার কাপ, ৭টি স্প্যানিশ সুপার কাপ এবং ৭টি স্প্যানিশ কাপ জিতেছেন।

Tags: উয়েফা সুপারকাপক্লাব ওয়ার্ল্ড কাপচ্যাম্পিয়ন্স লিগন্যু-ক্যাম্পবার্সেলোনাবিশ্বকাপবুসকেটসলিড স্পোর্টসস্পেনস্প্যানিশ কাপস্প্যানিশ সুপার কাপ
Previous Post

মার্কিন ভিসানীতি বিএনপির ওপরই বড় চাপ তৈরি করেছে: তথ্যমন্ত্রী

Next Post

প্রকাশ্যে প্রেমিকাকে পাথরের স্ল্যাব দিয়ে হত্যা

Next Post
প্রেমিকাকে হত্যার জন্য পাথরের স্ল্যাব ব্যবহার করে হামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে প্রেমিকাকে পাথরের স্ল্যাব দিয়ে হত্যা

হেনরি কিসিঞ্জার এর ছবি, তিনি চোখে চশমা ও হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শতবর্ষে হেনরি কিসিঞ্জার জানালেন ৩য় বিশ্বযুদ্ধের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT