চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতৃত্ব পরবর্তী সমস্যা নিয়ে মুখ খুললেন কিয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 10, মে 2026
in বিনোদন
A A
কিয়ারা মাতৃত্ব পরবর্তী সমস্যা নিয়ে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের জুলাই মাসে কন্যার মা হয়েছেন বলি অভিনেত্রী কিয়ারা আদবানী। দেখতে দেখতে প্রায় ১০ মাস হয়ে গেল। প্রথম মাতৃত্ব, সেই সঙ্গে নতুন ছবি মুক্তির অপেক্ষায় দিন কাটছে অভিনেত্রীর। এরই মাঝে সম্প্রতি মাতৃত্ব-পরবর্তী সমস্যা নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, হঠাৎ করে নিজের পরিচয়ে এক বড় বদল মেনে নিতে বেশ বেগ পেতে হয়েছিল অভিনেত্রীকে।

অভিনেত্রীর কণ্ঠে বেশ অভিযোগের সুরেই শোনা যায়, মা হওয়ার পরে কোন নারীর মানসিক অবস্থা নিয়ে বিশেষ কথা আজও হয় না। তার মতে, এই নিয়ে আরও বেশি করে আলোচনা হওয়া উচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব-পরবর্তী মানসিক লড়াই নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।

কিয়ারা জানান, মা হওয়ার অভিজ্ঞতা তার জীবনে এক বড় পরিবর্তন নিয়ে এসেছে। নায়িকা বলেন, “মাতৃত্ব একজন নারীর পরিচয়কে সম্পূর্ণ বদলে দেয়। একেবারে নতুন এক পৃথিবীতে প্রবেশ। সেই সময়ে নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে পড়ে। অথচ তখন নিজেকে সময় দেওয়াও খুব জরুরি। আমার ক্ষেত্রে ছ’মাস সময় লেগেছে নিজেকে বোঝাতে যে, নিজের প্রতি একটু নরম হওয়া দরকার।”

অভিনেত্রী যোগ করেন, এর আগে তিনি সব সময়ে অন্যদের কথা ভেবেছেন। কিন্তু সন্তান জন্মের পরে তিনি প্রথম বার নিজের সঙ্গে নিজের সম্পর্কটাকেও গুরুত্ব দিতে শিখেছেন। তার কথায়, “আমার ৩৪ বছরের জীবনে, আমি এখন এসে শিখছি কিভাবে কোন সম্পর্কে সীমা টানতে হয়। নিজের প্রতি যে অতিরিক্ত কঠোর হওয়া উচিত নয়, সেটা এখন বুঝছি।”

নিজের মানসিক পরিবর্তনের প্রসঙ্গে কিয়ারা বলেন, “অনেক সময়ে আমরা নিজেদের প্রতিটি কাজ নিয়ে অযথা সমালোচনা করি। আমি এখন ভয় না পেয়ে এগিয়ে চলতে শিখেছি। গত ছ’মাসে নিজেকেই এসব শেখাতে হয়েছে।”

মা হওয়ার পরে কিয়ারার প্রথম ছবি হিসাবে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’র। কিয়ারাকে এই ছবিতে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে। ছবিতে রয়েছেন তারা সুতারিয়া, হুমা কুরেশী এবং নয়নতারার মত তারকারা।

Tags: অভিনেত্রী
Previous Post

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ডিজিটাল প্রসিকিউশন সিস্টেম

Next Post

কানাডায় প্রাদেশিক উপনির্বাচনে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল

Next Post
বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল কানাডায় প্রাদেশিক উপনির্বাচনে মনোনীত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় প্রাদেশিক উপনির্বাচনে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের ৫ উইকেট, প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT