চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় প্রাদেশিক উপনির্বাচনে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
5:19 অপরাহ্ন 10, মে 2026
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল কানাডায় প্রাদেশিক উপনির্বাচনে মনোনীত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আহসানুল হাফিজ।

 কানাডার স্থানীয় সময় শনিবার (৯ মে) অনুষ্ঠিত মনোনয়ন ভোটে তিনি ফেডারেল এমপি এবং অন্টারিও লিবারেল নেতৃত্বের নেট এরস্কিন স্মিথকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম প্রাদেশিক রাজনীতি ছেড়ে ফেডারেল লিবারেল প্রার্থী হন এবং ১৩ এপ্রিলের ফেডারেল উপনির্বাচনে স্কারবরো সাউথওয়েস্ট থেকে জয়ী হন। ডলি বেগমের পদত্যাগের পর এই আসনটি শূন্য হয়। তার পদত্যাগের ফলে প্রাদেশিক আসনটিতে নতুন উপনির্বাচনের সুযোগ সৃষ্টি হয়।

অন্টারিও এনডিপির সাবেক ডেপুটি লিডার দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন লড়াইয়ে প্রায় ৩,৫৮০ জন সদস্য ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তবে ১,৮০৬ জন সদস্যের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাতিল হয়ে যায়। এ নিয়ে এরস্কিন-স্মিথের শিবির থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।

শনিবার বিজয়ী হওয়ার পর আহসানুল হাফিজ বলেন, “আপনাদের কারণেই আমি আজ এখানে। আমি জানি সবাই অনেক চেষ্টা করেছেন এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি অভিবাসী হিসেবে যে সুযোগ পেয়েছি, তা যেন এই এলাকার সবার জন্য নিশ্চিত করতে পারি, সেটাই আমার লক্ষ্য।”

উল্লেখ্য আহসানুল হাফিজ বর্তমানে ফেডারেল লিবারেল পার্টির ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই বিজয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানদের মূলধারার রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা।

অন্যদিকে আগামী উপনির্বাচনে লিবারেলদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে এনডিপি। দলটি ইতিমধ্যে ফাতিমা শাবানকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। পিসি পার্টি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। আইন অনুযায়ী, আগামী ৩ আগস্টের মধ্যে এই আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে এবং সর্বোচ্চ ৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

Tags: বাংলাদেশি বংশোদ্ভূত
Previous Post

মাতৃত্ব পরবর্তী সমস্যা নিয়ে মুখ খুললেন কিয়ারা

Next Post

মিরাজের ৫ উইকেট, প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের ৫ উইকেট, প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ

এল ক্ল্যাসিকোর আগে আত্মবিশ্বাসী রিয়াল কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT