চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাশবাহী গাড়ির সামনে নিশ্চুপে দাঁড়িয়ে রইলেন খুরশীদ আলম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বিনোদন
A A
খুরশীদ আলমের সামনে লাশবাহী গাড়ির দৃশ্য, লোকজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মিতুল আহমেদ

কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা সংগীত ও সিনেমা অঙ্গনের মানুষ। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে অসংখ্য শ্রোতাপ্রিয় গানের এই স্রষ্টাকে নিয়ে আসা হয় চ্যানেল আই ভবনে। সংস্কৃতি অঙ্গনের প্রিয় ব্যক্তিত্বকে শেষ বিদায় জানাতে যেখানে জড়ো হন শোবিজ অঙ্গনের পরিচিত সব মুখ।

দুপুর ২টা। তাকে বহন করা গাড়িটি রাখা চ্যানেল আইয়ের চেতনা চত্বরে। সংগীত ও সিনেমার মানুষ সহ শেষ বার প্রিয় মুখটি দেখতে ভিড় করেন অনেকে। এসময় চ্যানেল আইয়ের মূল ফটক দিয়ে বের হতে দেখা যায় আরেক কিংবদন্তীতূল্য সংগীতশিল্পী খুরশীদ আলমকে। তিনি দূর থেকে দাঁড়িয়ে লাশবাহী গাড়িটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিলেন। এসময় ‘মা গো মা’ খ্যাত এই সংগীতশিল্পীকে একটু জোর করেই লাশবাহী গাড়িটির দিকে নিয়ে আসেন একজন।

খুরশীদ আলমসহ অন্যরা লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: মিতুল আহমেদ

গাড়ির দরোজা সরিয়ে খুরশীদ আলমকে সুযোগ করে দেয়া হয় শেষবারের মতো গাজী মাজহারুল আনোয়ারকে দেখতে। স্বচ্ছ গ্লাস ভেদ করে গাজী মাজহারুলের নিথর মুখটি স্পষ্ট হয়। এক পলক তাকিয়ে লাশবাহী গাড়ির পাশে নিশ্চুপে দাঁড়িয়ে থাকেন খুরশীদ আলম। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর গুণী এই শিল্পীকে অঝোরে কাঁদতে দেখা যায়। চশমা খুলে বার বার চোখের কোনে জল লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

সত্তরের দশক থেকেই গাজী মাজহারুল আনোয়ারের সাথে পরিচয় ছিলো সংগীতশিল্পী খুরশীদ আলমের। তার লেখা বেশকিছু গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তাদের মধ্যে ছিলো মধুর সম্পর্ক।

নিরবতা বজায় রেখে লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন খুরশীদ আলম. Channel i News - চ্যানেল আই নিউজ এরআগে গাজী মাজহারুল আনোয়ারের সাথে সম্পর্কের কথা জানিয়ে খুরশীদ আলম জানান, ১৯৭০ সালে গাজী মাজহারুল আনোয়ারের সাথে প্রথম সাক্ষাৎ। অবশ্যই গানের সূত্র ধরেই। সে বছর ‘সাধারণ মেয়ে’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘ডিম মারো ডিম মারো’ গানে কণ্ঠ দেন তিনি। পর্দায় গানটির ঠোঁট মিলিয়েছিলেন নায়ক জাফর ইকবাল। তার লেখা দ্বিতীয় গান ‘মানুষের মন’ সিনেমায়। এরপর ‘শাপমুক্তি’ সিনেমায় গাজীর কথায় গেয়েছিলেন ‘ধীরে ধীরে চল ঘোড়া’, পর্দায় যে গানটি ছিলো রাজ্জাকের ঠোঁটে। তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো গানটি। এছাড়াও সমাধি সিনেমায় গাজী মাজহারুলের লেখা ‘মা গো মা ওগো মা’ গানটি গেয়ে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন খুরশীদ আলম। তিনি মনে করেন, এই গানের জন্যই সিনেমাটিও সেইসময় সুপারহিট ব্যবসা করেছিলো।

শুধু এগুলোই নয়, গাজী মাজহারুলের লেখা আরও কালজয়ী গানে কণ্ঠ দিয়েছিলেন খুরশীদ আলম। প্রিয় মানুষটির বিদায়ে তাই ভারাক্রান্ত এই শিল্পী। হৃদয় খুঁড়ে আর বেদনা জাগাতে চাননি হয়তো। তাইতো প্রিয় গীতিকারের বিদায় মুহূর্তে সারাক্ষণ নিশ্চুপেই দাঁড়িয়ে রইলেন!

জনসমাগমের মধ্যে মানুষজন বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ সোয়া দুইটার দিকে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত হয় গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় নামাজে জানাজা। সংগীত ও চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের অবদান নিয়ে সংক্ষিপ্ত কথা বলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এসময় তিনি চ্যানেল আইয়ের সাথে গাজী মাজহারুল আনোয়ারের সুসম্পর্কের কথাও তুলে ধরেন। এছাড়াও কথা বলেন গাজী মাজহারুলের ভাই এবং ছেলে।

চ্যানেল আই প্রাঙ্গনে গাজী মাজহারুল আনোয়ারের জানাজায় আরও উপস্থিত ছিলেন সংগীতব্যক্তিত্ব ফোয়াদ নাসের বাবু, চিত্রনির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, প্রযোজক খোরশেদ, গীতিকার আসিফ ইকবাল, গীতিকার জুলফিকার রাসেল, সংগীতশিল্পী রবি চৌধুরী, শফিক তুহীন ও গীতিকার রবিউল ইসলাম জীবন সহ সংগীত ও চলচ্চিত্রের আরও গুণী ব্যক্তিত্বরা।

Tags: খুরশীদ আলমগাজী মাজহারুল আনোয়ারচ্যানেল আইনাটকলিড বিনোদনসংগীতসিনেমা
Previous Post

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একদিনে দুই বন্দির মৃত্যু

Next Post

চারদিনের সফর শেষে নিউইয়র্ক ত্যাগ করলেন আইজিপি

Next Post
আইজিপি ও কর্মকর্তাদের নিউইয়র্ক থেকে ফিরার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চারদিনের সফর শেষে নিউইয়র্ক ত্যাগ করলেন আইজিপি

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বসে আছেন, পেশাদারী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন প্রধানমন্ত্রীর ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT