চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন প্রধানমন্ত্রীর ভারত সফরে নেই পররাষ্ট্রমন্ত্রী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বসে আছেন, পেশাদারী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চারদিনের রাষ্ট্রীয় সফরে এখন ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে একেবারে শেষ মুহূর্তে সফরসঙ্গী তালিকা থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে ভারতযাত্রা করলেও সে দলে ছিলেন না গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।

ঠিক কী কারণে তিনি এই সফরে নেই, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন কিছু জানানো হয়নি।

মন্ত্রণালয় থেকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিভিন্ন মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন। ভারতকে নিয়ে করা তার সাম্প্রতিক মন্তব্য দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের অস্বস্তিতে ফেলে দেয়। এরই জেরে আজ প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে পররাষ্ট্রমন্ত্রী বাদ গেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে গতকাল পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনিও ভারত সফর করছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ১০টা ১৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় দিনে ৬ সেপ্টেম্বর হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং একান্ত বৈঠক করার কথা রয়েছে।

দ্বিপাক্ষিক আলোচনার পর, দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে একটি যুক্ত বিবৃতি প্রকাশ করা হবে।

Tags: পররাষ্ট্রমন্ত্রীপ্রধানমন্ত্রীর ভারত সফর
Previous Post

চারদিনের সফর শেষে নিউইয়র্ক ত্যাগ করলেন আইজিপি

Next Post

৫ মিনিটেই গান লিখে ফেলতেন গাজী মাজহারুল আনোয়ার: সোহানুর রহমান সোহান

Next Post
গাজী মাজহারুল আনোয়ারের ছবি, বাংলাদেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ মিনিটেই গান লিখে ফেলতেন গাজী মাজহারুল আনোয়ার: সোহানুর রহমান সোহান

বিএনপি নেতার বক্তৃতা, বিদ্যুৎ চুক্তি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি করতেই বিদ্যুৎ কিনতে ভারতের আদানির সাথে চুক্তি: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT