চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুইস-বিজয় ঝলকে তামিমদের হারালো খুলনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 অপরাহ্ন 22, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
খুলনা টেস্ট ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ’র দুর্দান্ত ব্যাটিংয়ে খুলনার সামনে বড় সংগ্রহ দাঁড় করেছিল ফরচুন বরিশাল। তবে এনামুল হক বিজয় ও এভিন লুইসের জোড়া ফিফটিতে তা পেরিয়ে গেছে খুলনা টাইগার্স। ১৮৭ রান তাড়া করে ৮ উইকেটের বড় জয় পেয়েছে রূপসা পাড়ের দলটি। এ নিয়ে আসরে টানা দ্বিতীয় জয় পেল তারা। এর আগে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে খুলনা।

সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বরিশালকে ব্যাটে পাঠান খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। তামিমের ৪০, মুশফিকের ফিফটি ও মাহমুদউল্লাহ’র ঝড়ো ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ পায় বরিশাল। জবাবে নেমে বিজয়-লুইসের ফিফটি ও আফিফের অনবদ্য ব্যাটিংয়ে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে খুলনা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার এভিন লুইস ও এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে ৭৭ রান তোলেন তারা। ৫.২ ওভারে ২১ বলে ফিফটি পূর্ণ করেন লুইস। ছিল পাঁচটি করে চার ও ছক্কার মার। ওভারের পরের বলে মোহাম্মদ ইমরানের ডেলিভারি লেগে টেনে খেলতে গিয়ে টপ এজের শিকার হয়ে তালুবন্দি হন মুশফিকের। ২২ বলে ৫৩ রান করে ফিরে যান ক্যারিবীয় ব্যাটার।

দ্বিতীয় উইকেট জুটিতে আফিফ হোসেনকে নিয়ে ৭৫ রান তোলেন বিজয়। ১৩.৩ ওভারে ফিফটি পূর্ণ করেন বিজয়। ৩৫ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা।

১৫.১ ওভারে আফিফকে ফেরান ইমরান। তিন চার ও এক ছক্কায় ৩৬ বলে ৪১ রান করেন আফিফ। পরে সাই হোপের ১০ বলে ২৫ রানের ক্যামিওতে জয়ের বন্দরে নোঙর করে খুলনা। তার ইনিংসে ছিল পাঁচটি চারের মার। তিনটি করে চার ও ছক্কায় ৪৪ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন বিজয়।

বরিশালের হয়ে মোহাম্মদ ইমরান নেন দুটি উইকেট।

এর আগে ব্যাটে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বরিশালের। ৩.৪ ওভারে দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় দলটি। ১৬ বলে ১১ রান করে ফিরে যান ইব্রাহিম জাদরান। এরপর ঝড় তোলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ২২ বলে ৪৬ রানের জুটি গড়েন তারা। ৭.২ ওভারে দলীয় ৬০ রানে সৌম্য ফিরে যান রানআউট হয়ে। তার আগে দুই চার ও এক ছক্কায় করেন ১০ বলে ১৭ রান।

এরপর মুশফিকুর রহিমকে নিয়ে ৩৭ বলে ৫৭ রান তোলেন তামিম ইকবাল। ১৩.৩ ওভারে দলীয় ১১৭ রানে ফিরে যান তামিম। পাঁচ চারে ৩৩ বলে ৪০ রান করেন তামিম। অনবদ্য এই ইনিংস খেলে একমাত্র ক্রিকেটার হিসেবে বিপিএলে নিজের ৩০০০ রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। এর জন্য অবশ্য ৯১ ম্যাচে ব্যাট করেছেন ৯০ ইনিংসে। ২৫টি ফিফটির পাশাপাশি রয়েছে দুটি সেঞ্চুরিও

পরে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ঝড় তোলেন মুশফিক। ১৬তম ওভারে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ১৮.৩ ওভারে দলীয় ১৭১ রানে মাহমুদউল্লাহ ফিরে যান। দুটি করে চার ও ছক্কায় ১৯ বলে করেন ১৭ রান।

এরপর শোয়েব মালিককে নিয়ে ইনিংস শেষ করেন মুশফিকুর রহিম। পাঁচটি চার ও চারটি ছক্কায় ৩৯ বলে ৬৮ রান করেন মুশফিক। আর শোয়েব করেনে ৬ বলে ৫ রান।

খুলনার হয়ে ওশান থমাস নেন দুটি উইকেট। এছাড়া নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম অঙ্কন নেন এক উইকেট।

Tags: আফিফখুলনা টাইগার্সতামিমফরচুন বরিশালবিজয়বিপিএল-২০২৪মাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসলুইস
Previous Post

আইরিশদের দাপটে হারিয়ে ঘুরে দাঁড়াল টাইগার যুবারা

Next Post

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগের

Next Post

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগের

ঢাকা শহরে জাকের ডেইরি ফার্মের দখল করা সম্পদ উদ্ধারের জন্য ভাঙচুর অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকের ডেইরি ফার্মের দখল করা সম্পদ উদ্ধারের উদ্যোগ ডিএনসিসি'র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT