চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা সম্পর্কে প্রশ্ন করতেই যা বললেন খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 07, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
শেখ হাসিনা ও খালেদা জিয়ার ছবি, বাংলাদেশ রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসার জন্য গত নভেম্বর মাসে বিদেশ ভ্রমণের কথা ছিল বেগম খালেদা জিয়ার। সেই সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তার সাথে দেখা করেছিলেন। তখন শেখ হাসিনা এবং তার শাসনামলের বিষয়ে জানতে চেয়েছিলেন উপদেষ্টা। তখন তার প্রতি উত্তরে শেখ হাসিনা সম্পর্কে কোনো খারাপ শব্দ উচ্চারণ করেননি তিনি।

সোমবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি ফেসবুক পোস্টে লিখেন, “চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষন উনার বাসভবনে।

বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তবর্তী সরকারের সাফল্য কামনা করেন। তিনি জানান, সবসময় খবর রাখেন দেশের।

আমি উনার স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলের দু:সহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি, তিনি একবারো শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার?

তিনি একটু নিরব থাকেন। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কি করবো বলেন। আল্লাহর কাছে বলি।

আমি অবাকই হই। ১৫টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি এবং উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে। অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।

আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মানে।”

Tags: খালেদা জিয়াশেখ হাসিনা
Previous Post

চ্যানেল আইয়ের সিনিয়র নিউজরুম এডিটর সাদিয়ার বাবা মারা গেছেন

Next Post

কানাডাকে ‘যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য’ হওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প

Next Post
ট্রাম্প ও জাস্টিন ট্রুডো মুখোমুখি আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডাকে 'যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য' হওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প

প্রধান বক্তা ও নারী প্রতিনিধি আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পর্ক ভেঙে দিয়ে ছেলের বান্ধবীকেই বিয়ে করলেন বাবা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT