চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্ক ভেঙে দিয়ে ছেলের বান্ধবীকেই বিয়ে করলেন বাবা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 07, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধান বক্তা ও নারী প্রতিনিধি আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর-পূর্ব চীনের জিলিন প্রদেশে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা লিউ লিয়াংগে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। পুত্রের সম্পর্ক ভাঙিয়ে তারই প্রেমিকাকে বিয়ে করার পাশাপাশি, কোটি কোটি টাকা বেআইনি ঋণ ও ঘুষ গ্রহণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের মুখে পড়েছেন তিনি।

আনন্দবাজার জানিয়েছে, ব্যাংকিং ক্ষেত্রে নিজের দক্ষতা এবং উচ্চ পদে উন্নীত হওয়ার মাধ্যমে পরিচিতি গড়ে তুলেছিলেন লিউ লিয়াংগে। ২০১৯ সালে পদোন্নতি পেয়ে ব্যাংকের উচ্চপদে চাকরি শুরু করেন তিনি। কিন্তু অভিযোগ, এই উচ্চ পদটি অপব্যবহার করে তিনি ৩৮৮৭ কোটি টাকা বেআইনিভাবে ঋণ দেন এবং ১৪১ কোটি টাকা ঘুষ নেন। এ কারণে ২০২৪ সালের নভেম্বর মাসে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

ব্যক্তিগত জীবনেও বিতর্কের শেষ নেই লিউয়ের। চার বার বিয়ে করেছেন তিনি এবং একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগও রয়েছে। তবে সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে যখন তিনি নিজের পুত্রের প্রেমিকাকে বিয়ে করেন।

লিউয়ের পুত্র দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন। সম্পর্কটি আরও দৃঢ় করতে তিনি বাবার সঙ্গে প্রেমিকার পরিচয় করান। কিন্তু লিউ সেই সম্পর্ক নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। পুত্রের কাছে তিনি অভিযোগ তোলেন যে, ওই তরুণী সম্পত্তির লোভে বিয়ে করতে চায় এবং প্রকৃত প্রেম নেই তার মধ্যে। বাবার কথায় বিশ্বাস করে পুত্র সম্পর্কের ইতি টানেন।

কিন্তু ছয় মাসের মধ্যেই সেই তরুণীকেই বিয়ে করেন লিউ। পুত্রের বিচ্ছেদের পর থেকে লিউ ওই তরুণীর প্রতি বিশেষ মনোযোগ দিতে থাকেন। দামি উপহার পাঠিয়ে তার মন জয় করেন এবং শেষ পর্যন্ত তাকে বিয়ে করেন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন লিউয়ের পুত্র। তিনি মারাত্মক অবসাদে ভুগতে শুরু করেন এবং এক পর্যায়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়।

এই ঘটনা দেশটিতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে লিউয়ের নৈতিক অবক্ষয় এবং পিতৃত্বের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, ব্যাংকিং ব্যবস্থায় দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

Tags: ছেলেবাবাবিয়ে
Previous Post

কানাডাকে ‘যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য’ হওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প

Next Post

বিয়ে নিয়ে করা প্রশ্নের জবাবে যা বললেন তাহসান

Next Post
তাহসান বিয়ে নিয়ে প্রশ্নের জবাব দিচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে নিয়ে করা প্রশ্নের জবাবে যা বললেন তাহসান

ভারতীয় অভিনেতা রাম চরণ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার রাম চরণের ছবির প্রদর্শনে গিয়ে ২ ভক্তের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT