চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধায় স্মরণ

এমদাদুল হক by এমদাদুল হক
9:08 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস।

লন্ডনে বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণকারীরা তার রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের প্রতি অবদানের কথা স্মরণ করেন। ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি: সমকালীন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে।

হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য লর্ড হোসাইনের সভাপতিত্বে পরিচালিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি, লর্ডস, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, সাংবাদিক এবং বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা। সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আইঅন টিভির সিইও আতাউল্যাহ ফারুক।

প্যানেল আলোচনায় বক্তব্য দেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারোস–কার্টিস এবং আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস। এছাড়াও মতামত তুলে ধরেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও, ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট এবং রাজনীতিক মাহিদুর রহমান। অনুষ্ঠানে অংশ নেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমানও।

বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বিশদ আলোচনা করেন। একই সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Tags: খালেদা জিয়াব্রিটিশ পার্লামেন্ট
Previous Post

ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ধর্ম উপদেষ্টা

Next Post

বলপ্রয়োগেই ইউক্রেনের পূর্ব ডনবাস দখল করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

Next Post
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলপ্রয়োগেই ইউক্রেনের পূর্ব ডনবাস দখল করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

বিএনপি মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের মধ্যে হাবিবুর রশিদ হাবিবের ছবি, পতাকা ও ব্যানারসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাবিবুর রশিদ হাবিব, শেখ রবিউল আলমসহ যে ৩৬ জন পেলেন বিএনপির মনোনয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT