চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ধর্ম উপদেষ্টা

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
9:06 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2025
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
বাংলাদেশের ধর্ম উপদেষ্টাদের একত্রিত সভা, আলোচনা ও সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কুমিল্লা প্রতিনিধি

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মতবিরোধ থাকা স্বাভাবিক। তবে ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বিভেদ মানুষ, সমাজ ও দেশকে দুর্বল করে দেয়।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন–২০২৫ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এ দেশ আমাদের সবার। ঐক্য বজায় থাকলে ইসলাম আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। কিন্তু বিচ্ছিন্নতা সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।

তিনি আরও বলেন, বিভিন্ন সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। যদি দেশে দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায়ও এগিয়ে যেতে পারবে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।

অনুষ্ঠানে বাংলাদেশের কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার তাদের তিলওয়াত পরিবেশন করেন।

কুমিল্লা ঈদগাহ ময়দানে এই প্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে সম্মেলন আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ দিকে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags: কুমিল্লাধর্ম উপদেষ্টা
Previous Post

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত 

Next Post

ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধায় স্মরণ

Next Post
ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধায় স্মরণ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলপ্রয়োগেই ইউক্রেনের পূর্ব ডনবাস দখল করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT