চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৮ জন খালাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আদালত
A A
খালেদা জিয়া আদালত থেকে বের হয়ে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নাইকো দুর্নীতি মামলার ৮ আসামিকেই খালাস করে রায় দিয়েছে আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার একটি বিচারিক আদালত এ রায় ঘোষণা করে।

রায়ের পরই খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, এ মামলায় শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যও আসামি ছিল। কিন্তু পরে তাদের এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। অথচ খালেদা জিয়াকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য তাকে অব্যাহতি দেয়া হয়নি মামলা থেকে।

আমিনুল ইসলাম বলেন, এ মামলার তদন্তকারী কর্মকর্তাও খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। এমনকি সাক্ষ্য দিতে আসা বিদেশি সাক্ষীরাও খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। ৩৯ জন সাক্ষীর একজনও তার বিরুদ্ধে সাক্ষ্য দেয় নাই।

গত ১৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ দিন ঠিক করে।

গত বছরের মার্চে খালেদা জিয়াসহ আট আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচারিক আদালত।

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের নয়ই ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুদক।

মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

এ মামলায় অন্য আসামীরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম।

এছাড়াও সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এই মামলার আসামি।

Tags: খালাসখালেদা জিয়ানাইকো দুর্নীতি মামলাবিএনপি
Previous Post

‘গণঅভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দল, শুরুতে বিভক্তি দেখা দিলে চ্যালেঞ্জ বাড়বে’

Next Post

বইমেলায় তাজবীর সজীবের ৫ বই

Next Post
বইমেলায় তাজবীর সজীবের ৫ বই প্রদর্শনী ও স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় তাজবীর সজীবের ৫ বই

বাংলাদেশের বিভিন্ন ব্যাংকনোটের ছবি, অর্থনৈতিক সংবাদে উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নতুন নোট প্রকাশের সময় ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT