চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নতুন নোট প্রকাশের সময় ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের বিভিন্ন ব্যাংকনোটের ছবি, অর্থনৈতিক সংবাদে উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি অর্থবছরের শেষভাগে এপ্রিল-মে নাগাদ জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নতুন নোট বাজারে আসবে। এরই মধ্যে সব নোটের ডিজাইন ঠিক করে কালি ও কাগজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণভাবে সব প্রক্রিয়া শেষ করে নতুন নোট বাজারে আসতে ১৮ মাস সময় লাগে।

এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দ্রুততম সময়ে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান: একটি নোটের ডিজাইন ঠিক করার পর প্রিন্টিংয়ের জন্য প্লেট তৈরি হয়। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কাগজ, কালি আমদানি করা হয়। এ ক্ষেত্রে কাগজে জলছাপের ছবি কী হবে তা ঠিক করে দিতে হয়। সেই অনুযায়ী কাগজ প্রস্তুত করে পরীক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়। সব ঠিক থাকলে চূড়ান্ত থাকা বিষয়টি জানালে চাহিদামতো ছাপানো শুরু করে।

বর্তমানে ইউরোপের কয়েকটি দেশ এবং ইন্দোনেশিয়া থেকে বেশির ভাগ কাগজ আসে। কাগজ, কালি পাওয়ার পর পুরো প্লেট ধরে নোট ছাপা হয়। বিশেষ প্রক্রিয়ায় তা শুকানো হয়। এর পর কাটিং করে প্রতিটি নোট পরীক্ষা করে বাজারে দেওয়া হয়। এভাবে একটি নোট ছাপানো শুরুর দিন থেকে বাজারে আসতে অন্তত ২৭-২৮ দিন লাগে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাজারে নতুন নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকরা নিতে পারবেন ৫, ২০ ও ৫০ টাকার নোট। তবে, নতুন এসব টাকাতেও থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন: যে সকল ব্রাঞ্চে এই টাকাটা ছাড়া হবে সেখানে নির্দেশ দেওয়া আছে যে তারা জনগণের স্বার্থে দৃশ্যমান হয় এমন দৃশ্যমান জায়গায় ছাপিয়ে দেবে নোটিশ আকারে যে কোনো গ্রাহক, কোন নোট কতটি পাবে। অর্থাৎ এখানে ব্যক্তি থেকে ব্যক্তির বিভেদের কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান: ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অংকের অর্থের অপচয় হবে। অপচয়ের বিষয়টা মাথায় রেখে পূর্ববর্তী যে ডিজাইন বা বর্তমানে যে বিদ্যমান ডিজাইন আছে সে ডিজাইনেরই ৫ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার নোট মোট ৮০টি ব্রাঞ্চের মাধ্যমে বাজারে প্রচলন করব।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বলছে: গত ডিসেম্বর পর্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার।

Tags: কেন্দ্রীয় ব্যাংকজুলাই গ্রাফিতিনতুন টাকানতুন নোটবাংলাদেশ ব্যাংক
Previous Post

বইমেলায় তাজবীর সজীবের ৫ বই

Next Post

মুহম্মদ খসরুকে হারানোর ছয় বছর

Next Post
মুহম্মদ খসরুর কালো-সাদা ছবি, চোখে চশমা ও দাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহম্মদ খসরুকে হারানোর ছয় বছর

ভাষা শহীদ আবদুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার, চট্টগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর ১৫ বছরেও পূর্ণতা পায়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT