চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাউডারে ফুঁ দেয়া তান্ত্রিকদের কথায় স্বপ্ন দেখবেন না’

আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ ঘিরে এক তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে অভিনেতা খায়রুল বাসার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 04, জুলাই 2026
in বিনোদন
A A
পাউডারে ফুঁ দেয়া তান্ত্রিকের ছবি, যেখানে একজন যুবক ফুটবল জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলর টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের আগে ঘানার এক তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ছিল। তিনি দাবি করেছিলেন, কেপ ভার্দের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।

তবে সেই ভবিষ্যদ্বাণী সত্যি না হওয়ায় বিষয়টি নিয়ে মজার ছলে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারও কথা বলেছেন সেই তান্ত্রিককে নিয়ে।

ম্যাচ শেষে নিজের ফেসবুক পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, “পাউডার তান্ত্রিকের তন্ত্রমন্ত্র কাজ করেনি! পাউডারে ফুঁ দেওয়া তান্ত্রিকদের কথায় স্বপ্ন দেখবেন না, প্রতারিত হবেন না।”

তবে আর্জেন্টিনার জয় উদযাপনের পাশাপাশি কেপ ভার্দের লড়াকু পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেছেন ‘বনলতা সেন’ খ্যাত এই অভিনেতা।

খায়রুল বাসার লেখেন, “আর ফাইনাল দেখা লাগবে? কী দারুণ একটা লড়াই হলো! কেপ ভার্দের জন্য আফসোস হচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে না হলে তন্ত্রমন্ত্র পড়ে কেপ ভার্দেকেই রেখে দিতাম। চাইতাম বাকি সেলিব্রিটি দলগুলো একবার করে তাদের মুখোমুখি হোক।”

পোস্টের শেষাংশে কেপ ভার্দের প্রতি শুভকামনা জানিয়ে তিনি লেখেন, “দুর্দান্ত কেপ ভার্দে! শুভকামনা তোমাদের জন্য।” একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও অভিনন্দন জানান এই অভিনেতা।

আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ শেষে শুধু খায়রুল বাসার নন, সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য আর্জেন্টিনা সমর্থকও কেপ ভার্দের সাহসী ফুটবল ও লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। অনেকের মতে, হারলেও নিজেদের পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।

Tags: খায়রুল বাসারগোলফুটবল বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপলিড বিনোদনসিনেমা
Previous Post

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

Next Post
খোরশেদ আলম বাবুলের সাক্ষাৎকারের দৃশ্য, বাংলার রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

প্রখ্যাত ব্যক্তিত্বের হাসিমুখ, কালো পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT