চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 04, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাইয়ের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, তবে এই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা করা উচিত নয়।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করে কাজ করতে হবে। তবে কোনো মহান আদর্শকে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করলে জনগণই তার জবাব দেবে।

তিনি বলেন, জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে। যারা চেতনা বিক্রি করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে তাদের বিচারের মুখোমুখি করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। বরং তারা আন্দোলনকারী ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের সময় তিনি ও তারেক রহমান নির্বাসনে থাকলেও সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করা হয় এবং আন্দোলনকে সফল পরিণতির দিকে এগিয়ে নেওয়া হয়।

Tags: জুলাই গণঅভ্যুত্থানস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

Next Post

‘পাউডারে ফুঁ দেয়া তান্ত্রিকদের কথায় স্বপ্ন দেখবেন না’

Next Post
পাউডারে ফুঁ দেয়া তান্ত্রিকের ছবি, যেখানে একজন যুবক ফুটবল জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাউডারে ফুঁ দেয়া তান্ত্রিকদের কথায় স্বপ্ন দেখবেন না’

খোরশেদ আলম বাবুলের সাক্ষাৎকারের দৃশ্য, বাংলার রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT